1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

নরসিংদীর মাধবদীতে ছোট ২ ভাইয়ের হাতে মাদকাসক্ত রমজান আলী নিহত।

Reporter Name
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ৫০ বার দেখা হয়েছে

 

নরসিংদীর মাধবদীতে ছোট ২ ভাইয়ের হাতে মাদকাসক্ত রমজান আলী নিহত।

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদীঃ নরসিংদীর মাধবদীতে মাদক থেকে সুস্থ্য জীবনে ফিরিয়ে আনতে ছোট দুই ভাইয়ের করা আঘাতে প্রাণ গেল মাদকাসক্ত বড় ভাই রমজান আলীর । ৪ জানুয়ারী ২০২৬ ইং রবিবার দিবাগত রাতে নরসিংদীর মাধবদী থানার পাইকারচর ইউনিয়ন এর পুরানচরে এই ঘটনা ঘটে। নিহত রমজান আলী (৩৬) একই গ্রামের মুসা মিয়ার ছেলে ও পুরানচর গ্রামের বাসিন্দা।যানা যায় নিহত রমজান আলী মাদকাসক্ত হওয়ায় দীর্ঘদিন ধরেই এসব পরিহার করার জন্য পারিবারিক ভাবে বাধা নিষেধ দেয়া হলেও কোন কাজে আসেনি। এলাকা মানুষের নানা ধরনের খারাপ মন্তব্যের কারণে ছোট দুই ভাই ও পরিবারের লোকজন অতিষ্ঠ হয়ে যায়। এরই ধারাবাহিকতায় গত রবিবার রাতে ঘরের ভেতরে এই বিষয়টি নিয়ে পরিবারের দুই ভাই মোশারফ হোসেন ও মনির হোসেন এর সাথে কথা কাটাকাটি একপর্যায়ে ঝগড়ায় জড়ায়ে যায় মাদকাসক্ত রমজান আলী। এসময় কথা কাটাকাটির এক পর্যায়ে ছোট দুই ভাইয়ের লাঠির আঘাতে আহত হয় বড় ভাই রমজান আলী। এতে মাদকাসক্ত রমজান আলী গুরুতর আহত হলে প্রতিবেশী ও স্বজনরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের স্ত্রী রাবেয়া বেগম বলেন,রমজান আলী চারটি কন্যাসন্তানের জনক। তার ছোট মেয়ের বয়স মাত্র এক বছর। মাদকাসক্ত রমজান আলীকে পূর্বে তার পিতা মুসা মিয়া প্রশাসনের হাতে তুলে দেওয়ার পর ও মাদক সেবন থেকে মুক্ত করতে পারেননি।মাধবদী থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন বলেন,ঘটনার অদ্য ৫/১/২৬ ইং সোমবার খবর পাওয়ার পর এলাকা পরিদর্শনসহ মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। রমজান আলী মাদকাসক্ত হওয়ায় তার ভাইদের আঘাতে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরিবারের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শেষ বিস্তারিত বলা যাবে। বর্তমানে মাধবদী থানায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি