1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

নরসিংদীর জেলা প্রশাসক আনোয়ার হোসেনের বিরুদ্ধে অভিযোগের পাহাড়

Reporter Name
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ৬১ বার দেখা হয়েছে

নরসিংদীর জেলা প্রশাসক আনোয়ার হোসেনের বিরুদ্ধে অভিযোগের পাহাড়
নরসিংদী প্রতিনিধি ঃ
নরসিংদীর সদ্য প্রত্যাহার হওয়া জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেনের বিরুদ্ধে একাধিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এলআর (লোকাল রিলেশন্স) ফান্ডের নামে অর্থ সংগ্রহ, এলএ শাখায় অগ্রিম ২০ শতাংশ গ্রহণ, রাজনৈতিক নেতাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ এবং পারিবারিক ব্যয়ের নামে কুরিয়ার সার্ভিস তে বিপুল অঙ্কের কেনাকাটার অভিযোগ ঘিরে জেলাজুড়ে আলোচনা চলছে।
অভিযোগ রয়েছে, এলআর ফান্ডের নামে স্থানীয় ব্যবসায়ী, বিত্তশালী ব্যক্তি এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কাছ থেকে অনুদান বা চাঁদা হিসেবে অর্থ সংগ্রহ করা হলেও তা যথাযথ হিসাব ছাড়াই ব্যয় করা হয়েছে। সংশ্লিষ্টদের দাবি, সংগৃহীত অর্থের একটি অংশ সরকারি তহবিলে জমা না হয়ে ব্যক্তিগতভাবে ব্যবহৃত হয়েছে।
এছাড়া জেলা প্রশাসকের কার্যালয়ের এলএ শাখায় ভুক্তভোগীদের কাছ থেকে অগ্রিম ২০ শতাংশ অর্থ গ্রহণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর জড়িত থাকার কথাও জানা গেছে।
জেলা প্রশাসনের একাধিক কর্মকর্তা ও কর্মচারীর ভাষ্য অনুযায়ী, জেলা প্রশাসকের সরকারি বাসভবনে নিয়মিত অনলাইন কেনাকাটার মাধ্যমে প্রতি মাসে প্রায় ১ থেকে দেড় লাখ টাকার পণ্য সরবরাহ করা হতো। এসব পণ্যের মধ্যে দামী পোশাক, প্রসাধনী ও গৃহসজ্জার সামগ্রী ছিল। অধিকাংশ ক্ষেত্রে ‘ক্যাশ অন ডেলিভারি’ পদ্ধতিতে মূল্য পরিশোধ করা হতো।
ডেলিভারি কর্মীদের দাবি, প্রতিদিন গড়ে ৪-৫টি পার্সেল জেলা প্রশাসকের বাংলোয় পৌঁছাতো এবং সেখানকার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি পণ্য গ্রহণ করে মূল্য পরিশোধ করতেন।
এদিকে, রাজনৈতিক অঙ্গনেও তার আচরণ নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয় বিএনপির একাধিক নেতাকর্মী অভিযোগ করেন, মনোনয়ন দাখিলের সময় তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা হয়েছিল।
অন্যদিকে, এলএ শাখার কিছু কর্মকাণ্ড নিয়েও বিতর্ক রয়েছে। একটি ঘটনায় এক প্রবাসীর সম্পত্তি সংক্রান্ত জটিলতা সৃষ্টি করে আর্থিক ক্ষতির অভিযোগ উঠেছে এবং এ বিষয়ে লিখিত অভিযোগ ও সংবাদ সম্মেলনের কথাও জানা গেছে। এসব অনিয়ম দুর্নীতির সাথে জড়িত এলে অফিসার মুন্নি, সাইফুল, নাঈম, এবং কানুনগো

নারানপুরের ইটালি প্রবাসী এক ব্যক্তির পুকুরকে সমিল দেখিয়েছে এবং সৌমিলকে পুকুর দেখিয়ে ৬৫ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন এলে অফিসার মুন্নি, সাইফুল ও একটি দালাল চক্র এ ব্যাপারে উল্লেখিত অভিযোগ দিয়েছেন এবং সংবাদ সম্মেলন করেছেন । পরবর্তীতে এলে অফিসার তাদের বাড়িতে গিয়ে হুমকি ধামকি দিয়ে ঘটনা ধামাচাপার দেওয়ার চেষ্টা করছেন ।
এ ব্যাপারে ২০% কমিশনের মূল হোতা এলে শাখার কর্মকর্তা সাইফুল এবং এলে মুন্নি তিনি ২০% কমিশন গ্রহণ করেন এ ব্যাপারে জেলা প্রশাসকের বক্তব্য নিতে গেলে বক্তব্য দেয়নি পাশাপাশি এসএ টিভি সাংবাদিক সজল জানিয়েছে একটি বৃহত্তর সাংবাদিক সংগঠন কে প্রতি মাসে ৭০ হাজার টাকা করে মাসোয়ারা দেয় এলে শাখা থেকে। এবং একটি সূত্র নিশ্চিত করেছে এই পার্সেল রেকর্ড রুমের রহমান নামের এক কর্মচারী টাকা পরিশোধ করেন
এ ব্যাপারে একাধিক পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি