
নরসিংদীতে ‘হানিট্র্যাপে’ প্রবাসী অপহরণ: নারীসহ গ্রেফতার ৪
ডেক্স রিপোর্ট ঃ
নরসিংদীতে ‘হানিট্র্যাপ’ বা প্রেমের ফাঁদে ফেলে এক সিঙ্গাপুর প্রবাসীকে অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগে এক নারীসহ চারজনকে গ্রেফতার করেছে নরসিংদী মডেল থানা পুলিশ।
ঘটনার বিবরণ: গত ২২ জানুয়ারি, ২০২৬ বিকেলে নরসিংদীর ভেলানগর বাসস্ট্যান্ড এলাকা থেকে সিঙ্গাপুর প্রবাসী রঞ্জিত দত্তকে ৫-৬ জন অজ্ঞাত দুর্বৃত্ত অপহরণ করে। অপহরণকারীরা তাকে একটি অটো রিকশায় করে পূর্ব ভেলানগর এলাকার একটি নির্জন ভবনে নিয়ে যায়। সেখানে তাকে আটকে রেখে শারীরিক নির্যাতন ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। একপর্যায়ে তার পরিবারের কাছ থেকে ৩,০০,০০০ (তিন লক্ষ) টাকা মুক্তিপণ আদায় করে দুর্বৃত্তরা।
পুলিশি অভিযান ও গ্রেফতার: ভুক্তভোগীর স্ত্রী সুস্মিতা রায় নরসিংদী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ দ্রুত তদন্ত শুরু করে। পরে পুলিশের একটি চৌকস দল বিশেষ অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত চার আসামিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন:
নাজমা ওরফে ইয়াসমিন (২৬) – স্বামী: রাসেল মিয়া, বারৈচা, বেলাবো।
মো. সালাউদ্দিন (৩৫) – পিতা: হাজী রইস উদ্দিন, বিলাসদী।
মো. নুরুজ্জামান সবুজ (৩৮) – পিতা: মৃত কামরুজ্জামান মোল্লা, বিলাসদী।
সোহেল বাবু (২৮) – পিতা: বুরুজ মিয়া, পূর্ব ভেলানগর।
আইনি ব্যবস্থা: প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা অপহরণ ও অর্থ আদায়ের কথা স্বীকার করেছে। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ১৪৩, ৩৬৫, ৩৮৫, ৩৮৬ ও ৫০৬ ধারায় মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।