1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

নবগঠিত গাজীপুর-৬ আসনকে স্বাগত জানিয়ে ৪৬ নম্বর ওয়ার্ড বিএনপির মতবিনিময় সভা

Reporter Name
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ৯৯ বার দেখা হয়েছে

নবগঠিত গাজীপুর-৬ আসনকে স্বাগত জানিয়ে ৪৬ নম্বর ওয়ার্ড বিএনপির মতবিনিময় সভা
গাজীপুর প্রতিনিধি:
নবগঠিত গাজীপুর-৬ সংসদীয় আসনকে স্বাগত জানিয়ে গাজীপুর মহানগর বিএনপির ৪৬ নম্বর ওয়ার্ডের উদ্যোগে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। শুক্রবার (১৩ অক্টোবর) বাদ আসর টঙ্গীর নওগাঁও এলাকার এম.এ. মসজিদ প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি ও গাজীপুর-৬ আসনের মনোনয়নপ্রত্যাশী মো. আরিফ হোসেন হাওলাদার।
বক্তব্যে তিনি বলেন,
“বিএনপি যদি জনগণের ভোটে আবারো রাষ্ট্রক্ষমতায় আসতে পারে এবং ৩১ দফা বাস্তবায়ন করা যায়, তাহলে দেশ একটি নতুন উন্নয়নের যুগে প্রবেশ করবে। ১৯৯১ সালে বিএনপি সরকার স্কুলে মেয়েদের জন্য উপবৃত্তির ব্যবস্থা করেছিল। এবার ক্ষমতায় এলে প্রতিটি ঘরে টিসিবির পণ্য সরবরাহ নিশ্চিত করা হবে, নারীদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা হবে। আমি যদি দলীয় মনোনয়ন পাই, তাহলে গাজীপুর-৬ আসনকে মাদক ও চাঁদাবাজি মুক্ত এলাকায় পরিণত করব। আমি সবসময় মানুষের পাশে ছিলাম, আছি এবং থাকব।”
তিনি আরও বলেন,
“৫ তারিখের ঘটনার পরেও আমি এমন কোনো কাজ করিনি যাতে দলের ক্ষতি হয়। বরং আমি সবসময় দলীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে কাজ করেছি। আমার রাজনৈতিক যাত্রা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে শুরু হয়েছে এবং এখনও আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে জাতীয়তাবাদী শক্তিকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি।”
সভায় সভাপতিত্ব করেন ৪৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি লিয়াকত আলী এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সহেল নুরুজ্জামান।
এছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফুল হক প্রধান সুবেল, যুগ্ম আহ্বায়ক আলমীর হোসেন দীপু, স্থানীয় বিএনপি নেতা ইলিয়াস খান, তার মিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি