1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

ধামরাইয়ে ভুয়া এনএসআই গ্রেফতার

Reporter Name
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩০৭ বার দেখা হয়েছে

ধামরাইয়ে ভুয়া এনএসআই গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক ঃ ঢাকার ধামরাইয়ে ভুয়া এনএসআই পরিচয় দারকারী মোঃ ফরিদ আলী (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে ধামরাই থানা পুলিশ।

আজ মঙ্গলবার (০২সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে তাকে আদালতে প্রেরণ করেন পুলিশ। এর আগে সোমবার (০১সেপ্টেম্বর) ধামরাই পৌরশহরের কচমচ এলাকার ঢাকা-আরিচা মহাসড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম।

গ্রেফতারকৃত ফরিদ আলী ঝিনাইদহ জেলার হরিনাকুন্ড থানার গাড়াবাড়ী গ্রামের মোঃ ইউসুফ আলীর ছেলে।

পুলিশ জানায়, সোমবার দিনগত রাত ৮টার দিকে ধামরাই পৌরশহরের কচমচ এলাকায় চেকপুষ্ঠে পুলিশ একটি সাদা প্রাইভেট থামায়। তখন ফরিদ নামে এক ব্যাক্তি গাড়ী থেকে নেমে নিজেক এনএসআই বলে পরিচয় দেয়। এরপর তার কাছে তার আইডিকার্ড দেখতে চাইলে তিনি একটি কার্ড দেখায়। পুলিশ আইডি কার্ডটি যাচাই-বাছাই করে দেখে কার্ডটি সঠিক নয়। পরে তাকে আটক করে পুলিশ থানায় নিয়ে আসেন। এরপর ধামরাই কর্মরত এনএসআই মোঃ মোস্তফাকে বিষয়টি জানালে তিনি এনএসআই হেড অফিসে যোগাযোগ করা হলে তারা বলে এই নামে কোন লোক নাই।

এই বিষয়ে ফরিদ আলী বলেন, আমার বন্ধু এই কার্ড বানিয়ে দিয়েছে। আসলে আমি অর্নাস এ লেখাপড়া করি।

এই বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম বলেন, পুলিশ চেকপোস্টে একটি প্রাইভেটকার সন্দেহ হলে গাড়ীটিকে থামায় পুলিশ। পরে ফরিদ নামে এক ব্যাক্তি এনএসআই হিসাবে নিজেকে পরিচয় দেন। যাচাইবাচায় করে দেখা যায় ফরিদ ভুয়া এনএসআই। পরে তাকে আটক করে থানায় নিয়ে আসে। রাতেই তার বিরুদ্ধে থানায় মামলা করা হয় (মামলা নং ৩)। আজ সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

ছবি সংযুক্ত, ধামরাই থানা থেকে তুলা ছবি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি