1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

দোয়া মাহফিলের মধ্য দিয়ে শ্যামপুর–কদমতলী ও যাত্রাবাড়ী থানা প্রেসক্লাবের উদ্বোধন

Reporter Name
  • প্রকাশের সময় : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ৮৮ বার দেখা হয়েছে

দোয়া মাহফিলের মধ্য দিয়ে শ্যামপুর–কদমতলী ও যাত্রাবাড়ী থানা প্রেসক্লাবের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক ঃ

দোয়া মাহফিলের মধ্য দিয়ে শ্যামপুর–কদমতলী ও যাত্রাবাড়ী থানা প্রেসক্লাবের আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৫ জানুয়ারি ২০২৬) আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রেসক্লাবের উদ্বোধন করেন ঢাকা–৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব নবী উল্লাহ নবী।

অনুষ্ঠানে দেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া-এর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শ্যামপুর–কদমতলী ও যাত্রাবাড়ী থানা প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেন আকাশের সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনা করেন ক্লাবটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার হাসান আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষকদল দক্ষিণের সদস্য সচিব মীর হাসান কামাল তাপস, আবুল বাশার মজুমদার, সিনিয়র সহ-সভাপতি, জাতীয় সাংবাদিক সংস্থা। আরও উপস্থিত ছিলেন ৪৮ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক হাজী জাহাঙ্গীর আলম।

এছাড়াও ঢাকা–৫ আসনের বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক ও সুধীজনরা অনুষ্ঠানে অংশ নেন।

বক্তারা বলেন, শ্যামপুর–কদমতলী ও যাত্রাবাড়ী থানা প্রেসক্লাব সত্যনিষ্ঠ, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

এই প্রেসক্লাব এলাকাভিত্তিক সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা ও গণমানুষের কণ্ঠস্বর তুলে ধরতে কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি