1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

দৈনিক রূপবানি অফিসে হামলা সম্পাদক কে হেনেস্তা

Reporter Name
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ৫১০ বার দেখা হয়েছে

ঢাকা থেকে প্রকাশিত দৈনিক রূপবানী পত্রিকার সম্পাদক ও প্রকাশক দীর্ঘ ৩ যুগের অধিক সময় পার করেছেন সাংবাদিকতা পেশায়। তিনি অন্যায়কারীদের সাথে কখনো আপোষ করতেন না। স্বৈরাচার আওয়ামী লীগের আমলে তার এমপি/মন্ত্রীদের অপকর্মের সংবাদ খুব ভাবেই প্রকাশ করতেন তিনি।

রূপবানীর সম্পাদক ফারুক ভাইয়ের সাথে কথা হলে তিনি বলেন, গত ১৩ এপ্রিল রাত আনুমানিক ৯টায় ২০/২৫ জনের একদল যুবক রূপবাণী কার্যালয়ে প্রবেশ করে প্রথমেই দরজা বন্ধ করে দেয়। কিছু বুঝে উঠার আগেই আমার ব্যবহৃত মোবাইল ফোনটি কেড়ে নেয়। তখন আমি বলি, এ মোবাইল জরুরি সারাদেশ থেকেই টেলিফোন আসবে। তখন মোবাইল ফেরত দিয়ে বলে কোথাও ফোন করবি না! তুই ফ্যাসিস্ট সরকারের লোক-এ বলে চেয়ার ছুঁড়ে ফেলে দেয়, ভাংচুরের চেষ্টা করে এবং ফাইলপত্রও ছুঁড়ে ফেলে।

ওরা বলে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা, আবার কেউ বলে আমরা নতুন দল এনসিপির নেতা। আমরা তোকে তুলে নিয়ে যাবো এবং মব জাস্টিস করব।
আমি বলি- আমি তো বৈষম্যের শিকার, আমার পত্রিকা বৈষম্যের শিকার; অভিযোগ থাকলে থানাকে বলেন। তারা বলে, চল তোকে থানায় নিয়ে যাবো। তখন ওয়ারি থানার কাছে গেলে, এক পরিচিত লোককে তারা ফোন দেয়। ঐ পরিচিত লোক অফিসে বসে নিষ্পত্তি করবে বলে আবার রূপবাণী কার্যালয়ে ফিরে আসে। এরপর তারা তাদের নেতাকে ফোন দেয়, তবে কেউ আসেনি। তারা এক পর্যায়ে উত্তেজিত হয়ে আমাকে তুলে নিতে চায়, হুমকি-ধামকি দেয় এবং বলে পিস্তল দিয়ে মাথার খুলি উড়িয়ে দেবো-এই বলে চলে যায়।

আমি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষী ব্যক্তিদের কে দ্রুত আইনের আওতায় নিয়ে আসার জোর দাবি জানাচ্ছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি