
দৈনিক ঐশী বাংলা’র ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী আগামী ৬ সেপ্টেম্বর
স্থান: বিএমএ অডিটোরিয়াম, ঢাকা
নিজস্ব প্রতিবেদক:
জাতীয় মিডিয়াভুক্ত দৈনিক পত্রিকা “দৈনিক ঐশী বাংলা” চতুর্থ বর্ষে পদার্পণ করছে। এ উপলক্ষে আগামী ৬ সেপ্টেম্বর ২০২৫, শনিবার, দুপুর ২:৩০ মিনিটে, ঢাকার বিএমএ অডিটোরিয়াম (১৫/২, তোপখানা রোড, জাতীয় প্রেসক্লাবের বিপরীতে) এক জাঁকজমকপূর্ণ ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী ও গুণিজন সম্মাননা-২০২৫ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে ২৮ জুলাই সোমবার, পত্রিকার শান্তিনগরস্থ সম্পাদকীয় কার্যালয়ে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পত্রিকার প্রকাশক ও সম্পাদক সুফি এ আর এম মুহিউদ্দীন খান ফারুকী। সম্পাদক মন্ডলীর এই গুরুত্বপূর্ণ সভায় প্রতিষ্ঠাবার্ষিকীর তারিখ ও বিস্তারিত কর্মসূচি চূড়ান্ত করা হয়।
প্রসঙ্গত, ১ সেপ্টেম্বর ২০২৫ তারিখে “দৈনিক ঐশী বাংলা” তার তৃতীয় বর্ষ শেষ করে চতুর্থ বর্ষে পদার্পণ করবে।
অনুষ্ঠানে উপস্থিত থাকবেন—
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় উপদেষ্টাগণ ও সচিববৃন্দ
বরেণ্য রাজনীতিবিদ
সুশীল সমাজের প্রতিনিধি
বিশিষ্ট বুদ্ধিজীবী, লেখক, সম্পাদক ও কলামিস্টগণ
অভিজ্ঞ সাংবাদিক
ধর্মীয় ব্যক্তিত্ব এবং দেশবরেণ্য পীর-মাশায়েখবৃন্দ
আয়োজক কর্তৃপক্ষ আশা করছে, এ অনুষ্ঠান জাতীয় অঙ্গনে এক গুরুত্বপূর্ণ মিলনমেলায় পরিণত হবে, যেখানে সাংবাদিকতা, সাহিত্য, ধর্ম ও সমাজচিন্তার প্রতিনিধিরা একত্রিত হয়ে কৃতজ্ঞতার সঙ্গে পত্রিকার যাত্রাপথ স্মরণ করবেন।
্বিবস্তারিত কর্মসূচি ও অতিথি তালিকা শিগগিরই পত্রিকার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
শুভেচ্ছান্তে
মোঃ শামীম শাহরিয়ার।
সিনিয়র রিপোর্টার জাতীয় দৈনিক ঐশী বাংলা পত্রিকা।
সাধারণ সম্পাদক, গ্লোবাল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটি ঢাকা বাংলাদেশ।