
দৈনিক আজকের আলোকিত সকাল ও উত্তর সিটি রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়
কামাল খান
২০ শে রমজান ২১শে মার্চ দৈনিক আজকের আলোকিত সকাল ও উত্তর সিটি রিপোর্টার্স ক্লাব এর উদ্যোগে আলোচনা সভা ইফতার ও দোয়া মাহফিলে পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত হয়। ৩৮ মা-ভবন ৩ তলা আব্দুল্লাহপুর ৮ নম্বর সেক্টর উত্তরা ঢাকা।
উক্ত আলোচনা সভা ও ইফতার দোয়া মাহফিলে প্রধান অতিথি জনাব – এস এম জাহাঙ্গীর হোসেন যুগ্ন আহবায়ক ঢাকা মহানগর উত্তর বিএনপি। উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন লায়ন গ্রুপ চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক জিবিসি টিভি মোহাম্মদ আবুল হোসেন,সভাপতিত্ব করেন জনাব – মোখলেছুর রহমান মাসুম সম্পাদক দৈনিক আজকের আলোকিত সকাল ও সভাপতি উত্তর সিটি রিপোর্টার্স ক্লাব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের চেয়ারম্যান এ,কে,এম,আজিজুল হক, পত্রিকার প্রকাশক সুইটি আক্তার খানম , সিনিয়র সাংবাদিক উত্তরা বাণী পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক জুয়েল আনান, সিনিয়র সাংবাদিক দেলোয়ার হোসেন, টঙ্গী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবাল, গাজীপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও আজকের আলোকিত সকালের প্রধান সম্পাদক এম কাজল খান উত্তরা জার্নালিস্ট ওয়েলফেয়ার ক্লাবের সভাপতি এস,এম মনসুর মাসুদ,পত্রিকার নির্বাহী সম্পাদক আনোয়ার হোসাইন,সিনিয়র সাংবাদিক মাসুদ রানা,সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের আন্তর্জাতিক বিষয় সম্পাদক ও ঢাকা প্রেস ক্লাবের সদস্য, কামাল খান, সহ সভাপতি উত্তর সিটি রিপোর্টার্স ক্লাব ও জনতার ক্রাইম সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আরো উপস্থিত ছিলেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন জাতীয় পত্রিকা সম্পাদক প্রকাশক ও টিভি চ্যানেলের ব্যবস্থাপনা পরিচালক এবং বিভিন্ন মিডিয়া সাংবাদিকবৃন্দ।