1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

দেশকে গড়তে হলে সঠিক লোককে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে: তারেক রহমান

Reporter Name
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ৬০ বার দেখা হয়েছে

দেশকে গড়তে হলে সঠিক লোককে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে: তারেক রহমান

খসরু মৃধা

দেশকে গড়ে তুলতে হলে সঠিক ও যোগ্য মানুষকে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে।এমন আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও স্বাধীনতা রক্ষার আন্দোলনে গাজীপুরের মানুষের বড় ভূমিকা রয়েছে। আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে স্বৈরাচারের বিদায় ঘটেছে, এবার সময় দেশ গড়া ও মানুষের ভাগ্য পরিবর্তনের।
মঙ্গলবার রাতে গাজীপুরের ঐতিহাসিক রাজবাড়ী মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসমাবেশে তিনি এসব কথা বলেন। সন্ধ্যা ৬টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও বিভিন্ন কর্মসূচি ও সাংগঠনিক ব্যস্ততার কারণে তিনি রাত ১১টা ৪৫ মিনিটে মঞ্চে পৌঁছান এবং রাত ১২টা ১২মিনিট পর্যন্ত বক্তব্য দেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. যোবায়দা রহমানসহ বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
বক্তব্যের শুরুতে তিনি গাজীপুর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম. মঞ্জুরুল করীম রনিকে জনতার সঙ্গে পরিচয় করিয়ে দেন।
তারেক রহমান বলেন, এ দেশের মানুষের জন্য বাস্তব ও দৃশ্যমান উন্নয়নমূলক কাজ বিএনপিই করেছে। গাজীপুরকে দেশের অন্যতম শিল্পাঞ্চল হিসেবে উল্লেখ করে তিনি বলেন, গার্মেন্টস শিল্পে যে বিপুলসংখ্যক নারী-পুরুষ কাজ করছেন, সেই শিল্পের ভিত্তি গড়ে তুলেছেন বেগম খালেদা জিয়া ও বিএনপি।
বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে গাজীপুরে আরও বহুমুখী শিল্প স্থাপনের পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, গাজীপুর নগরীর রাজবাড়ী রোডের রেলক্রসিংয়ে একটি ওভারব্রিজ নির্মাণ করে বিআরটি প্রকল্পের সঙ্গে সংযুক্ত করা হবে। এতে দীর্ঘদিনের যানজট ও ভোগান্তি কমবে। পাশাপাশি গাজীপুরের খালগুলো পুনঃখনন ও দূষণমুক্ত করা হবে, শ্রমিকদের জন্য স্বল্পমূল্যের আবাসন ব্যবস্থা এবং হেলথ কার্ড চালু করা হবে।
তিনি আরও বলেন, দেশ গড়ার দায়িত্ব শুধু রাজনৈতিক নেতাদের নয়, ভোটারদেরও। সঠিক লোককে ভোট দিয়ে জয়যুক্ত না করলে দেশ এগোবে না। হাজার হাজার মানুষের ত্যাগের বিনিময়ে অর্জিত ভোটাধিকার যেন আর কেউ কেড়ে নিতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
সমাবেশে তারেক রহমান গাজীপুরের পাঁচটি সংসদীয় আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থীদের হাতে দলীয় প্রতীক তুলে দিয়ে জনতার সঙ্গে পরিচয় করিয়ে দেন।
বক্তব্যের এক পর্যায়ে তিনি শৈশবের স্মৃতিচারণ করে বলেন, গাজীপুর রাজবাড়ীতে তিনি বাবা-মা ও ছোট ভাইয়ের সঙ্গে বসবাস করেছেন এবং রাজবাড়ী মাঠের সঙ্গে তার শৈশবের বহু স্মৃতি জড়িয়ে আছে। শৈশবের একটি বড় সময় তিনি গাজীপুরে কাটিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, গাজীপুরের মানুষের কাছে তার বিশেষ দায়িত্ববোধ রয়েছে এবং তিনি ধানের শীষকে জয়যুক্ত করার আহ্বান জানান।
গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকারের সভাপতিত্বে এবং বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়্যেদুল আলম বাবুলের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার, শ্রমিক দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সভাপতি ও মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক সালাহ উদ্দিন সরকার, জেলা বিএনপির আহ্বায়ক ও গাজীপুর-৫ আসনের ধানের শীষের প্রার্থী ফজলুল হক মিলন, গাজীপুর-৩ আসনের প্রার্থী ও কেন্দ্রীয় সুস্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বাচ্চু, গাজীপুর-৪ আসনের প্রার্থী শাহ রিয়াজুল হান্নান, গাজীপুর-১ আসনের প্রার্থী মজিবুর রহমান এবং গাজীপুর-২ আসনের প্রার্থী এম. মঞ্জুরুল করীম রনি সহ জেলা ও মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি