1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

‎দুমকীতে নবজাতক শিশুর লা*শ নিয়ে সংবাদ সম্মেলন

Reporter Name
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ২৫০ বার দেখা হয়েছে

‎দুমকীতে নবজাতক শিশুর লা*শ নিয়ে সংবাদ সম্মেলন

সাকিব হোসেন পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

‎ জমাজমির বিরোধে পটুয়াখালীর দুমকী উপজেলায় রুমা বেগম(৩০) নামে সাত মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর পেটে লাথি মেরে গর্ভের সন্তানকে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। তবে এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।আজ বৃহস্পতিবার(১০ মার্চ) সকালে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মিয়া বাড়ি এলাকায় ওই গৃহবধূর ভাসুর জামাল হোসেন মৃত. শিশুটির লাশ নিয়ে সংবাদ সম্মেলন করেন।জামাল হোসেনের অভিযোগ, বিরোধপূর্ন জমিতে সাবিদ আলী গংয়ের লোকজন মঙ্গলবার(৮মার্চ) সকালে মাটি কাটতে থাকেন। এসময় তারা বাঁধা দিলে প্রতিপক্ষ বসির আকন ও তার স্ত্রী কচি আক্তার তার ভাই কামালকে মারধর করেন এবং বশির আকনের স্ত্রী কচি আক্তার সাত মাসের অন্তঃসত্তা রুমা বেগমকে চড় থাপ্পড় ও পেটে লাথি মারেন। এতে রুমা আক্তার অসুস্থ হয়ে পড়লে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং আলট্রাসনোগ্রাম রিপোর্টে বাচ্চার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হলে বুধবার(৯ মার্চ) রাতে সিজারের মাধ্যমে শিশুটিকে বের করে আনা হয়।এলাকাবাসী সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে বিবাদমান জমিতে পিলার উঠিয়ে ফেলেন চান মিয়ার ছেলে জামাল হোসেন। পরে প্রতিপক্ষ সাবেদ আলী আকন গং এ কাজে বাঁধা দিলে উভয় পক্ষই বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন। এসময় চান মিয়ার ছেলে জামাল হোসেন, কামাল হোসেন, ছোট ভাই লাবু মিয়া, জামালের স্ত্রী আসমা বেগম, চান মিয়ার স্ত্রী জাহানারা বেগম ও কামালের অন্তঃসত্তা স্ত্রী রুমা বেগম উপস্থিত ছিলেন। অপরদিকে সাবেদ আলী আকনের ছেলে বিপ্লব আকন, সাবেদ আলী আকনের ভাতিজা বশির আকন, বশির আকনের স্ত্রী সাবিহা আক্তার কচি উপস্থিত ছিলেন।অভিযোগের বিষয়টি অস্বীকার করে বশির আকন বলেন, জমাজমি নিয়ে আমাদের দু’পক্ষের মধ্যে আদালতে মামলা চলমান রয়েছে। উক্ত মামলায় জিততে ও আমাদের হেনস্তা করতে এ মিথ্যা নাটক সাজিয়েছে তারা(চান মিয়া সিকদার গং)।‎ঘটনার বিষয়ে জানতে চাইলে দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন বলেন, জমিজমা নিয়ে বিরোধের বিষয়টি আমার জানা আছে কিন্তু মারামারির ঘটনা আমার জানা নাই। এরকম অভিযোগ থাকলে তদন্ত সাপেক্ষ উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি