1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

দিনাজপুরের হাকিমপুরের হিলিতে অসহায় ও দুস্থ মানুষের মাঝে হুইল চেয়ার, ট্রাই সাইকেল ও আর্থিক সহায়তা বিতরণ করেছেন সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

Reporter Name
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৩৮ বার দেখা হয়েছে

দিনাজপুরের হাকিমপুরের হিলিতে অসহায় ও দুস্থ মানুষের মাঝে হুইল চেয়ার, ট্রাই সাইকেল ও আর্থিক সহায়তা বিতরণ করেছেন সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

মাহবুব হোসেন মেজর দিনাজপুর জেলা প্রতিনিধিঃ

শনিবার (১৪ মার্চ) বিকেলে হাকিমপুর উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি প্রতিবন্ধী ও অসহায় মানুষের মাঝে এসব সহায়তা প্রদান করেন। পরে হিলি আজিজিয়া আনারুল উলুম মাদ্রাসায় উন্নত জাতের ২ টি লিছু চারা রোপন করে হাকিমপুর সরকারী কলেজ মাঠপ্রাঙ্গনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে তিনি সৈয়দপুর বিমান বন্ধরে রওনা দেন সেখান থেকে তিনি ঢাকায় উদ্দেশ্য যাবেন।

অনুষ্ঠানে ৯ জন অসহায় ব্যক্তিকে আর্থিক সহায়তা দেওয়া হয়। এছাড়া ২ জন প্রতিবন্ধী ব্যক্তিকে হুইল চেয়ার এবং ১ জনকে ট্রাই সাইকেল দেওয়া হয়।

সহায়তা পেয়ে উপকারভোগীরা মন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এই সহায়তা তাদের চলাফেরা ও দৈনন্দিন জীবনযাত্রা সহজ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, মানুষের কল্যাণে কাজ করাই আমাদের মূল লক্ষ্য। সমাজের অসহায় ও প্রতিবন্ধী মানুষ যেন সম্মানের সঙ্গে জীবনযাপন করতে পারেন, সে জন্য সরকার নানা ধরনের সহায়তা কার্যক্রম চালু রেখেছে।

তিনি আরও বলেন, হিলি একটি গুরুত্বপূর্ণ সীমান্ত এলাকা। এখানকার রাস্তাঘাটসহ সার্বিক অবকাঠামো উন্নয়ন ও আধুনিকায়নের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। হিলিকে একটি আধুনিক ও উন্নত জনপদ হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করে যাচ্ছি।
হাকিমপুর সরকারী কলেজ মাঠে বিশেষ মোনাজাত পাঠ করেন পাউশগাড়া ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মোঃ মামুনুর রশিদ।
এসময় উপস্হিত ছিলেন হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার অশোক বিক্রম চাকমা, হাকিমপুর ও ঘোড়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার আ ন ম নিয়ামত উল্লাহ, হাকিমপুর থানা অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ মাসুদ রানা,উপজেলা কৃষি অফিসার মোছাম্মৎ আরজেনা বেগম, উপজেলা একাডেমী সুপারভাইজার মোঃ সাখাওয়াত হোসেন, হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফেরদৌস রহমান সাধারণ সম্পাদক হোসেন শিল্পী, যুগ্ম সাধারণ সম্পাদক এসএম রেজা বিপুল, সাংগঠনিক সম্পাদক মোঃ হযরত আলী সরদার,হাকিমপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নাজমুল ইসলাম সহ দিনাজপুর সহ হাকিমপুর, বিরামপুর, নবাবগন্জ ও ঘোড়াঘাট উপজেলার বিএনপি ও বিএনপি’র বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি