1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মাঠে নেমেই বিজয় ছিনিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করেছেন ঢাকা-১৮ আসনে জামায়াত-এনসিপি ১০ দলীয় জোট সমর্থিত প্রার্থী আরিফুল ইসলাম আদীব।

Reporter Name
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ৭৫ বার দেখা হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মাঠে নেমেই বিজয় ছিনিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করেছেন ঢাকা-১৮ আসনে জামায়াত-এনসিপি ১০ দলীয় জোট সমর্থিত প্রার্থী আরিফুল ইসলাম আদীব।

আজ (বৃহস্পতিবার) প্রচারণার প্রথম দিন উত্তরার ৭ নম্বর সেক্টর দলীয় অফিসের সামনে থেকে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

আরিফুল ইসলাম বলেন, আমরা বিশ্বাস করি এই উত্তরা, এই ঢাকা-১৮ আসন আগামীর নতুন বাংলাদেশের ধারক-বাহক হিসেবে বিজয় ছিনিয়ে আনব ইনশাআল্লাহ।

তিনি বলেন, ঢাকা-১৮ আসন জুলাই গণঅভ্যুত্থানে সবচেয়ে বেশি শহিদ ও আহতদের মাটি। সে সকল শহিদ পরিবার ও আহতদের জন্য এখানে আমরা কাজ করব।

প্রথম দিনের প্রচারণায় স্থানীয় ভোটারদের স্বতঃস্ফূত অংশগ্রহণ ও সাড়ার ব্যাপারে আরিফুল বলেন, আমরা সাধারণ জনগণের ভালোবাসায় সিক্ত। প্রচারের প্রথম দিন হিসেবে অনেক বেশি সাড়া পাচ্ছি। এখানকার ভোটাররা আধিপত্যবাদবিরোধী ঐক্যবদ্ধ বাংলাদেশ দেখতে চায়।

নির্বাচনী প্রচারণায় জামায়াতে ইসলামীসহ ১০দলীয় জোটের নেতাকর্মীদের সমর্থন পাচ্ছি জানিয়ে তিনি বলেন, প্রচারণার মাঠে সবাইকে পাশে পাচ্ছি। সামগ্রিকভাবে একটি আধুনিক ও মানবিক ঢাকা-১৮ আসন গড়ে তোলাই আমাদের লক্ষ্য। পরে শাপলা কলি প্রতীকের ক্যারাভান নিয়ে উত্তরার বিএনএস সেন্টার, জমজম টাওয়ার, আজমপুরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ভোটারদের মাঝে লিফলেট বিতরণ আরিফুল ইসলাম।

এর আগে ফজরের নামাজের পর উত্তরা ৭ নম্বর সেক্টর কেন্দ্রীয় মসজিদে নামাজ আদায়ের পর প্রথম দিনের নির্বাচনী প্রচারণায় নামেন ঢাকা-১৮ আসনে জামায়াত-এনসিপি ১০দলীয় জোট মনোনীত এই প্রার্থী।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি