1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

তোমার জীবনেও ফিরে আসবে। লেখক সাংবাদিক সাঈদ মৃধা

Reporter Name
  • প্রকাশের সময় : রবিবার, ৮ জুন, ২০২৫
  • ৪৭২ বার দেখা হয়েছে

একটা জিনিস মনে রাখা জরুরী- যে দুঃখ তুমি কারো কাছ থেকে পেতে চাইবেনা, সে দুঃখ তোমারও কাউকে দেওয়া উচিত নয়। অবহেলা পেলে, তোমারও যেমন ব্যথা হয়, যাকে দিচ্ছো- তার’ও কি কম?

যে শব্দ শুনলে, তোমার ভেতরে এসে আঘাত করে;
সেই একই শব্দ অন্যের জন্য খরচ করো না। যখন কাউকে আঘাত করবে, ঘৃণা করবে, অবহেলা করবে, উপেক্ষা করবে কিংবা অবজ্ঞা করবে; মনে রেখো একদিন এসব তোমার জীবনেও ফিরে আসবে।
ঘৃণার বিনিময়ে ঘৃণার চাষাবাদই হয়। অবহেলা ও অবজ্ঞার বিনিময়ে তুমি একদিন এমন জীবনই পাবে। অন্যের অসহায়ত্বে তোমার যে আনন্দ হয়, তোমার অসহায়ত্বে একদিন তুমিও হবে একা এবং নিঃসঙ্গ। প্রয়োজনে কেউই থাকবেনা। কাউকেই পাশে পাবেনা।

জীবন এমন এক আশ্চর্য দেয়াল ঘড়ি- সবকিছু ঘুরে ফিরে আসে। আজ অথবা কাল। প্রকৃতি কাউকেই ক্ষমা করেনা। করেনি কখনো।

মানুষের কাছ থেকে যে আচরন তুমি পেতে চাইবে,
তোমাকে সেই আচরন করার চর্চা করতে হবে। ভালোবাসার বিনিময়ে ভালোবাসাই ফেরত আসে; যেখানে বিনিয়োগ করছো, সেখান থেকে না হলেও-
কোথাও না কোথাও থেকে জীবন তোমাকে তার বিনিময় ফিরিয়ে দিবে। জীবনের কাছ থেকে কেউ খালি হাতে ফিরেনি। কিছু না কিছু জীবন ঠিকই হাতের মুঠোয় দিয়ে দেয়। হাত খুলে যে জিনিস পাবে, বুঝে নিবে- তুমিও কাউকে না কাউকে সে জিনিস দিয়েছিলে।

আমাদের জীবনের প্রতিটি জিনিসই ঘুরেফিরে আসে। আজকের অবস্থা অবশ্যই একদিন একশত আশি ডিগ্রি কোণে ঘুরে যাবে। যেখানে মানুষকে দাঁড় করিয়েছিলে; জীবন একদিন তোমাকেও সেখানে দাঁড় করিয়ে দিবে।

অপেক্ষা করো-
যা ছড়িয়ে দিয়েছো; তা একদিন তোমাকেই ফিরিয়ে দেওয়া হবে।

লেখক সাংবাদিক আবু সাঈদ মৃধা ঃ

 

 

 

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি