1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

ডেমরায় ইউটিউবারের বিরুদ্ধে চাঁদাবাজি ও হুমকির অভিযোগ

Reporter Name
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ৪১৫ বার দেখা হয়েছে

ডেমরায় ইউটিউবারের বিরুদ্ধে চাঁদাবাজি ও হুমকির অভিযোগ

স্টাফ রিপোর্টার:
ডেমরা থানায় সম্প্রতি নির্মল সরকার (৬৭) নামে এক ব্যক্তি তার ছেলে শুভজিৎ সরকার (৩৮) ও পরিবারের বিরুদ্ধে ধ্বংসাত্মক হুমকি, চাঁদাবাজি ও শারীরিক নির্যাতনের অভিযোগে এজাহার দায়ের করেছেন।

নির্মল সরকার জানিয়েছেন, আসামী উম্মে রুমা শিমু (৩৫), পেশায় ইউটিউবার কথিত সাংবাদিক, তাঁর বাসার পাশে একটি বাসা ভাড়া করে অফিস খুলে রেখেছেন। আসামী তার ছেলেকে উক্ত প্রতিষ্ঠানে চাকুরি দেন। পরবর্তীতে, শুভজিৎ সরকার নিউরো পেশেন্ট হওয়ায় এবং অনৈতিক কাজের কারণে পরিবারের পরামর্শে চাকুরি ত্যাগের কথা জানান।

অভিযোগ অনুযায়ী, চাকুরি ছাড়ার বিষয়টি জানার পর আসামী বিভিন্ন হুমকি প্রদান করেন। ১৫ আগস্ট ২০২৫ তারিখ সকাল আনুমানিক ১১টায় আসামী ডেমরা থানাধীন ডগাইর পশ্চিমপাড়া সরকারবাড়িতে এসে নির্মল সরকার ও তার পরিবারের সদস্যদেরকে ভিডিও ধারণ করতে থাকেন। বাধা দেয়ার চেষ্টা করলে, আসামী ২,০০,০০০/- টাকা চাঁদা দাবী করেন এবং দিতে অস্বীকার করলে পরিবারকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানোর হুমকি দেন।

ঘটনার সময় নির্মল সরকারের মেয়ে জয়িতা সরকার (৩০) এগিয়ে আসেন, যাতে বাবাকে আসামীর কবল থেকে রক্ষা করা যায়। এ সময় আসামী তার মেয়ের চুল ধরে টানা-হেচড়া করেন, শারীরিকভাবে নির্যাতন চালান। পরিবারের ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে আসামী ঘটনাস্থল ত্যাগ করেন।

নির্মল সরকার জানান, ঘটনার পর পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনদের সঙ্গে আলোচনা শেষে থানায় বিলম্বিতভাবে অভিযোগ দায়ের করা হয়। তিনি আরও জানিয়েছেন, তার ছেলে বর্তমানে নিউরো চিকিৎসাধীন এবং এই হুমকির ফলে মানসিক ও শারীরিকভাবে পরিবার বিপর্যস্ত।

স্থানীয় সূত্রে জানা গেছে, এই অভিযোগে থানায় মামলা দায়েরের মাধ্যমে পরিবারের নিরাপত্তা এবং আইনগত ব্যবস্থা গ্রহণের চেষ্টা করা হচ্ছে। এই ঘটনার পর স্থানীয়দের মধ্যেও ব্যাপক উদ্বেগ সৃষ্টি হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি