1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

টাঙ্গাইলে র‍্যাবের অভিযানে ৯৬৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

Reporter Name
  • প্রকাশের সময় : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ৭০ বার দেখা হয়েছে

টাঙ্গাইলে র‍্যাবের অভিযানে ৯৬৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

মোঃ ফারুক আহমেদ (টাঙ্গাইল):
টাঙ্গাইল সদর এলাকায় মাদকবিরোধী অভিযানে ৯৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) বিকেলে এই অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব-১৪ এর সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বিকাল আনুমানিক ৪টা ৫ মিনিটে টাঙ্গাইল সদর থানার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশেকপুর বাইপাস এলাকায় একটি চেকপোস্ট স্থাপন করে। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা চাঁপাইনবাবগঞ্জগামী “ন্যাশনাল ট্রাভেলস” নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়।

তল্লাশিকালে মো. নাজিম উদ্দিন ওরফে স্বপন (৩৫) নামে এক যাত্রীকে সন্দেহজনক আচরণের কারণে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে জিজ্ঞাসাবাদে তিনি তার কাছে ইয়াবা থাকার বিষয়টি স্বীকার করেন। তার দেওয়া তথ্য অনুযায়ী বহনকৃত ব্যাগের ভেতর বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ৯৬৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় তার কাছ থেকে একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ তাকে টাঙ্গাইল সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি