1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

টাঙ্গাইলে অপহরণ মামলার প্রধান আসামি গ্রেফতার

Reporter Name
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৬১ বার দেখা হয়েছে

টাঙ্গাইলে অপহরণ মামলার প্রধান আসামি গ্রেফতা

মোঃ ফারুক আহমেদ টাংগাইল: টাঙ্গাইল সদর থানায় দায়ের করা চাঞ্চল্যকর অপহরণ মামলার প্রধান আসামি মোঃ নাজিম মন্ডল (৪২) কে গ্রেফতার করেছে পুলিশ।
মামলার বিবরণে জানা যায়, গত ৩১ মার্চ রাত সাড়ে ৯টার দিকে টাঙ্গাইল সদর থানার খুলবাড়ী এলাকায় বাদীনি রেখা খাতুন (৩৫)-এর স্বামীর বাড়িতে একদল দুর্বৃত্ত বাঁশের লাঠি, লোহার রড ও দা নিয়ে জোরপূর্বক প্রবেশ করে তাকে অপহরণ করে নিয়ে যায়। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে।
এ ঘটনায় ১ এপ্রিল নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০-এর ৭/৩০ ধারাসহ দণ্ডবিধির একাধিক ধারায় মামলা দায়ের করা হয়।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জেলা পুলিশ সুপারের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ও টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে একটি বিশেষ দল গঠন করা হয়। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মুন্সিগঞ্জ সদর থানার রেকাবীবাজার এলাকা থেকে প্রধান আসামিকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে, মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি