
টঙ্গী ৪৫ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সাবেক প্রধান মন্ত্রী শেখ হাসিনা এবং গাসিক সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের অডিও বার্তার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল।
মোঃ পাপেল মিয়াঃ
গাজীপুর মহানগর টঙ্গী পূর্ব থানাধীন ৪৫ নং ওয়ার্ড বিএনপির অঙ্গ সংগঠনের উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ ১০ ই ফেব্রুয়ারি ২০২৫ ইং তারিখ সোমবার বিকাল ০৪.৩০ মিনিটের সময় ৪৫ নং ওয়ার্ড পূর্ব আরিচপুর বৌ-বাজার এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ তারেক রহমানের নির্দেশে, টঙ্গী থানা বিএনপির সংগ্রামী সভাপতি মোঃ জাবেদ আহমেদ সুমন সরকারের তত্বাবধানে, ৪৫ নং ওয়ার্ড বিএনপির নির্যাতিত সভাপতি গাজী সবিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত মিন্টু নেতৃত্বে এবং টঙ্গী পূর্ব থানা যুবদল নেতা গাজী মোশাররফ এর সঞ্চালনায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। উক্ত বিক্ষোভ মিছিলে আরো উপস্থিত ছিলেন ৪৫ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল হোসেন, ৪৫ নং ওয়ার্ড যুবদল নেতা মোঃ কাইয়ুম, ৪৫ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মামুন, ৪৫ নং ওয়ার্ড বিএনপির সহ সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন, ৪৫ নং ওয়ার্ড বিএনপি নেতা মোঃ খোকন মিয়া প্রমুখ।
৪৫ নং ওয়ার্ড সভাপতি গাজী সবিরুল ইসলাম বলেন ৫ ই আগস্টে স্বৈরাচার সরকার শেখ হাসিনা
এবং গাজীপুর সিটি কর্পোরেশন এর সাবেক মেয়র জাহাঙ্গীর আলম এক অডিও বার্তায় দেশকে অস্থির করে তুলেছে। ফ্যাসিষ্ট সরকার সাবেক প্রধান মন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর একটি অডিও বার্তা দিয়ে দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করতে চাই, তাঁর সাথে সুর মিলিয়ে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমও একটি অডিও বার্তা দিয়ে গাজীপুরের শান্ত মানুষ কে অশান্ত করে তুলতে চাই। আমরা বিএনপির অঙ্গ সংগঠন সেটা মেনে নিতে পারি না। আমরা চাই গাজীপুর সহ দেশের মানুষ শান্তিতে বসবাস করুক। আমরা আমাদের নেতা তারেক দিয়ার নির্দেশে ঐ সমস্ত ফ্যাসিবাদ সরকারের সকল অরাজকতার নির্মুল করবো- ইনশাআল্লাহ। এছাড়াও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ৪৫ নং বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।