
টঙ্গী পূর্ব থানা পাচ্চল্লিশ নং ওয়ার্ড কাজী মাসুদ করিম এর বিরুদ্ধে ব্যাপক অনিয়ম-দূর্নীতির অভিযোগ উঠেছে
নিজস্ব প্রতিবেদ ঃ গাজীপুর জেলার টঙ্গী পূর্ব থানাধীন ৪৫ নং ওয়ার্ড এর কাজী মাসুদ করিম অনিয়ম দুর্নীতির মাধ্যমে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছেন একই ওয়ার্ডে একাধিক অফিস বানিয়ে হোসেন নামের একজনকে নিয়োগ দিয়েছেন তিনি প্রথমে নিজেকে কাজী বলেন পরবর্তীতে কথার মাধ্যমে বেরিয়ে আসে সে আসল কাজী নন আর তাকে দিয়েই মানুষের কাছ থেকে একাধিকবার টাকা নেন প্রথমে খাতায় নাম এন্ট্রি করে কাবিন ফ্রি নিয়ে আসেন পরবর্তীতে কাবিননামা নিতে আসলে আবারো মোটা অংকের টাকা দাবি করেন এবং হাতিয়ে নেন টাকা দুর্নীতি আর অনিয়ম থেকে কাজী অফিসকে আলাদা করা যাচ্ছে না। নিকাহ, নিবন্ধন ও তালাকসহ অন্যান্য বিবাহ সংক্রান্ত অনেক অনিয়ম চলছে কাজী অফিসকে কেন্দ্র করে। টাকার বিনিময়ে ভুয়া নিকাহ, নিবন্ধন ও তালাক মেলে এই কাজী অফিসের দ্বারা।
অনেক ক্ষেত্রে বয়সলুকিয়ে অপ্রাপ্ত বয়স্ক ছেলে-মেয়েদের বিবাহ করানো তাদের কাছে কোন ব্যাপারই না। আর এসবই হচ্ছে মোটা অংকের টাকার বিনিময়ে। বিবাহ সংক্রান্ত সকল প্রকার জেলা রেজিস্টার নিকট হতে এ ফি সর্ম্পকে জানা যায়। তিনি বলেন, একজন নিকাহ রেজিষ্ট্রার প্রতি এক হাজার টাকা দেনমোহর বা উহার অংশ বিশেষের জন্য ১২ টাকা ৫০ পয়সা হারে নিবন্ধন ফি আদায় করতে পারবে। তবে দেনমোহর ৪ লক্ষ টাকার বেশি হলে পরবর্তী লক্ষের জন্য ২০০ টাকা এবং পরের প্রতি লক্ষের জন্য ১০০/- টাকা করে ফি দিতে হবে বলে জানান। আর সকল প্রকার তালাকের ক্ষেত্রে ১০০০/- টাকা ফি দিতে হবে বলে জানান। বিস্ময়কর হলেও সত্য যে নিকাহ রেজিষ্ট্রাররা এই নিয়ম নীতির কোন তোয়াক্কাই করছে না। অনেক বিবাহ নিবন্ধনে তারা ১০/১২ হাজার টাকা ও নিচ্ছে। যদিও এক্ষেত্রে ভুক্ত ভোগীদেরও কোন আপত্তি নেই।
কারণ তারা এরকম নিয়মের ব্যাপারে কিছুই জানে না। তারা শুধু জানে প্রতি হাজারে তাদেরকে ১২.৫০ টাকা হারে প্রদান করতে হবে। আবার তালাক নিবন্ধনের ক্ষেত্রেও নির্ধারিত ফি’র থেকে অতিরিক্ত আদায় করা হয়। নিকাহ রেজিষ্ট্রার বা কাজীদের এরকম অনিয়ম ধারাছোঁয়ার বাইরে রয়ে গেছে। বিশেষ সূত্রমতে জানা গেছে অনেক সময় অধিক টাকার লোভে পাত্রীকে অনুপস্থিত রেখেও নিকাহ রেজিষ্ট্রি করা হয়। সে ক্ষেত্রে পাত্রীর ছবি থাকলেই হল। আর বাল্য বিবাহের ঘটনাতো অহরহ ঘটছেই। কাজী অফিসের/কাজীদের এসব অনিয়ম বন্ধ করতে না পারলে তা সমাজের জন্য ভয়াবহ আকার ধারন করবে বলে জানিয়েছে বিজ্ঞ মহল। সরকার অচিরেই দেশের এই গোপন সমস্যা দূরীকরণে উদ্যোগী হবেন বলে আশাবাদী সচেতন জনসাধারণ।
Like this:
Like Loading...