
টঙ্গী পশ্চিম থানা ৫২ নং ওয়াডের তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে মতবিনিময় সভা
প্রতিবেদক : মাহবুব আলম জুয়েল৷ ৷৷ ৷ ৷ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গাজীপুর সিটি কর্পোরেশনের ৫২ নং ওয়ার্ডে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৫২ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে করেন সভায় সভাপতিত্ব করেন ৫২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইদ্রিস শরিফ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ও গাজীপুর-৬ আসনের নবগঠিত সংসদ সদস্য প্রত্যাশী আরিফ হোসেন হাওলাদার। টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন ও যুবদল নেতা বাছেদ আলীর সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম থানা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান নুর ভিপি আসাদ, ৫২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সামসুল হক, সিনিয়র সহ-সভাপতি বাবু মিয়া ও টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সভায় প্রধান অতিথি আরিফ হোসেন হাওলাদার বলেন, জাতির মুক্তির রূপরেখা হলো তারেক রহমান প্রদত্ত ৩১ দফা। রাষ্ট্রকাঠামো সংস্কার ছাড়া গণতন্ত্র ও জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠা সম্ভব নয়। এজন্য প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। নেতৃবৃন্দ ৩১ দফা বাস্তবায়নে কর্মীদের অঙ্গীকারবদ্ধ হওয়ার আহ্বান জানান।