
টঙ্গীর আদর্শ পাড়ায় প্রভাষক বশির উদ্দিন।
মতবিনিময় সভা অনুষ্ঠিত।
মোঃ পাপেল মিয়া।
গাজীপুর ৬ আসনের এমপি পদপ্রার্থী
সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা,গাজীপুর জেলা ও মহানগর যুবদলের সাবেক সভাপতি
টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বশির উদ্দিন শনিবার বিকালে টঙ্গী পশ্চিম থানাধীন ৫৩ নং ওয়ার্ডের খা পাড়া আদর্শ পাড়ায় সর্বস্তরের জনগণের সঙ্গে এক মতবিনিময় সভা করেন। সভায় তিনি নির্বাচিত হলে এলাকার উন্নয়ন ও মাদক দমনের অঙ্গীকার করেন। বক্তব্যে
প্রভাষক বশির উদ্দিন নিজেকে জিয়ার আদর্শের সৈনিক এবং ‘হাইব্রিড নন’ বলে দৃঢ়ভাবে উল্লেখ করেন। তিনি ছাত্রদল,যুবদল পেরিয়ে টঙ্গী পশ্চিম থানা বিএনপির সভাপতি হয়েছেন বলে জানান।
তিনি অঙ্গীকার করেন,দল যাকে নমিনেশন দেবে,তিনি সবার আগে পশ্চিম থানাধীন নেতাকর্মীদের নিয়ে তাকে বরণ করে নেবেন এবং তার পক্ষেই কাজ করবেন।
তিনি এলাকাবাসীর প্রতি নিজের অধিকারের কথা তুলে ধরে বলেন,আমি এই এলাকার সন্তান,দল যদি আমাকে নমিনেশন দেয়, আপনাদের ভোট পাওয়া আমার অধিকার।”
নির্বাচিত হলে তিনি জনগণের সাথে নিয়ে রাস্তাঘাটের উন্নয়ন,সমাজকে সুন্দর করা এবং মাদকসহ সকল অপরাধমূলক কাজ শক্ত হাতে দমন করার প্রতিশ্রুতি দেন।
মতবিনিময় সভায় প্রভাষক বশির উদ্দিন সকলকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সভাপতি রাশেদুল ইসলাম কিরন,টঙ্গী পশ্চিম থানা যুবদলের সদস্য সচিব সেলিম কাজল,
টঙ্গী পশ্চিম থানা ছাত্রদলের সাবেক আহবায়ক রেদোয়ানুর রহমান প্রত্যয় বেপারি,৫৪ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী শামীম বেপারীসহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও স্থানীয় নেতৃবৃন্দ।