
টঙ্গীতে ১৭৫১ বোতল ফেন্সিডিল সহ মহিলা লীগ নেত্রী ময়না বেগম সহ ৬ জনকে আটক করেছে র্যাব-১
মোঃ পাপেল মিয়া
গাজীপুর মহানগরীর টঙ্গীতে ১৭৫১ বোতল ফেন্সিডিলসহ আওয়ামী মহিলা লীগের নেত্রী ময়না বেগম সহ তার পাঁচ সহযোগীকে গ্রেফতার করেছে র্যাব-১। শনিবার (২২ ফেব্রুয়ারি) রাতে টঙ্গী স্টেশন রোড সংলগ্ন ব্যাংকের মাঠ বস্তি এলাকায় গোপন অভিযানে তাদের আটক করা হয়। গ্রেবতারকৃতরা হলেন- ৫৬ নম্বর ওয়ার্ড আওয়ামী মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক ময়না বেগম এবং তার পাঁচ সহযোগী— মোঃ সবুজ (৩৭), মোঃ সুজন (২৬), মোঃ শাহিন (৩০), মোঃ দেলোয়ার (৪৩) ও মোঃ রাসেল (৪০) র্যাব-১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নূর আলম সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, টঙ্গী স্টেশন রোড ও আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ মাদকচক্র সক্রিয় ছিল। গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, ৫৬ নম্বর ওয়ার্ড আওয়ামী মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক ময়না বেগম এই সিন্ডিকেটের নেতৃত্ব দিচ্ছি। অভিযান চালিয়ে তাকে আটক করা হয় এবং তার আস্তানা থেকে ১৭৫১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তিনি আরও জানান, ময়না বেগম ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। রাজনৈতিক পরিচয়ের আড়ালে তারা এ ধরনের অবৈধ কার্যক্রম চালিয়ে আসছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিশ্চিত হওয়া গেছে, ৫ আগস্টের পর তিনি আত্মগোপনে চলে যান। তবে সম্প্রতি তিনি আবারও মাদক ব্যবসা শুরু করেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র্যাব-১।