1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

টঙ্গীতে ১২ বছরের কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, মামলা দায়ের

Reporter Name
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
  • ৭০ বার দেখা হয়েছে

টঙ্গীতে ১২ বছরের কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, মামলা দায়ের

মোঃ পাপেল মিয়া
গাজীপুরের টঙ্গী পূর্ব থানাধীন টঙ্গী ভরান গালর্স স্কুল রোড এলাকায় ১২ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে।
মামলার অভিযুক্ত মোঃ ফারুক (৩০), পিতা—কামাল হোসেন। তিনি মধ্য আরিচপুর (গালর্স স্কুল রোড, আলম ভিলা) এলাকার বাসিন্দা।
এজাহার সূত্রে জানা যায়, টঙ্গী ভরান গালর্স স্কুল রোডে অবস্থিত একটি ভবনের নিচতলায় ভুক্তভোগী কিশোরী অঙ্কিতা ঘোষ অথৈ (১২) তার মা অনিকা রানী দাসের সঙ্গে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিল। অভিযুক্ত ফারুক একই ভবনের নিচতলায় বেকারির মালামালের ব্যবসা করতেন।
অভিযোগে বলা হয়, ব্যবসার সুবাদে অভিযুক্ত দীর্ঘদিন ধরে কিশোরীকে উত্ত্যক্ত করে আসছিলেন। একপর্যায়ে তিনি কিশোরীর ব্যবহৃত হোয়াটসঅ্যাপ নম্বরে অশালীন বার্তা ও নিজের বিবস্ত্র ছবি পাঠান।
গত ১ নভেম্বর ২০২৫ তারিখ রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে অভিযুক্ত কিশোরীর কক্ষে প্রবেশ করে তাকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। এ সময় কিশোরীর পরিহিত জামাকাপড় ছিঁড়ে ফেললে তার চিৎকারে পাশের কক্ষ থেকে মা এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যায়।
ঘটনার পর কিশোরীকে গত ৭ ডিসেম্বর ২০২৫ তারিখে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ভুক্তভোগীর মা অসুস্থ থাকায় এবং পারিবারিক আলোচনার কারণে থানায় অভিযোগ দায়ের করতে কিছুটা বিলম্ব হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় শিশু আইনসহ সংশ্লিষ্ট ধারায় টঙ্গী পূর্ব থানায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়ে তদন্ত চলছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি