1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

টঙ্গীতে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই নারী গ্রেপ্তার

Reporter Name
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ৮৯ বার দেখা হয়েছে

টঙ্গীতে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই নারী গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানাধীন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। রোববার (১২ এপ্রিল ২০২৬) রাতে টঙ্গীর হিমারদিঘী আমতলী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা কার্যালয়, গাজীপুরের উপপরিচালকের সার্বিক তত্ত্বাবধানে এবং সহকারী পরিচালক শাহীন মাহমুদ এর নেতৃত্বে একটি চৌকস দল অভিযানটি পরিচালনা করে। অভিযান চলাকালে ব্রাহ্মণবাড়িয়ার ভৈরব উপজেলার আওলাকান্দা ও পঞ্চবটি এলাকার বাসিন্দা দুই নারী—মিতু আক্তার (২৪) ও শারমিন (১৯)—কে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে মোট ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় মাহবুবুল আলম ভূঁইয়া বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। মামলার বাদী পরিদর্শক মাহবুবুল আলম ভূঁইয়া বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে। সমাজ থেকে মাদক নির্মূলে আমরা কঠোর অবস্থানে আছি। এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, মাদক কারবারিদের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি