1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

টঙ্গীতে হোটেলে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

Reporter Name
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ১৩২ বার দেখা হয়েছে

টঙ্গীতে হোটেলে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

মোঃ পাপেল মিয়া
টঙ্গী(গাজীপুর)প্রতিনিধি:
গাজীপুরের টঙ্গীতে সাবেক কাউন্সিলর এর দুই পূত্রের উপরে হামলার ঘটনায় প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ মে) সকাল ১০টায় টঙ্গী পূর্ব থানাধীন টিএনটি বাজার এলাকায় ৪৭ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক আমিনুল হকের সভাপতিত্বে এই কর্মসূচি পালিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গাজীপুর মহানগর বিএনপির নেতা সরকার শাহানূর ইসলাম রনি। আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির প্রচার সম্পাদক আব্দুর রহিম কালা, টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব নাজমুল হোসেন মণ্ডল।

প্রতিবাদ সভায় বক্তারা হোটেল ‘কস্তুরী’-তে সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান। তারা বলেন, প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে আন্দোলন আরও বেগবান হবে।

এ সময় হামলায় আহত শফিকুল ইসলাম শুভ ও শহিদুল ইসলাম শান্তের দ্রুত সুস্থতা কামনা করা হয় এবং পরিবারটির পাশে দাঁড়ানোর অঙ্গীকার জানান নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি