1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

টঙ্গীতে হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান ও আলিয়া  শিক্ষার্থীদের সনদ  প্রদান অনুষ্ঠিত

Reporter Name
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ২৮৫ বার দেখা হয়েছে

টঙ্গীতে হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান ও আলিয়া  শিক্ষার্থীদের সনদ  প্রদান অনুষ্ঠিত

মোঃ পাপেল মিয়া গাজীপুর: গাজীপুর টঙ্গীতে অনুষ্ঠিত হলো “হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান ও আলিয়া মাদ্রাসা থেকে ৫ম শ্রেণি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সনদপত্র ও শিক্ষা-বৃত্তি প্রদান অনুষ্ঠান – ২০২৬” অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ মে) বিকেলে টঙ্গী দক্ষিন আউচপাড়া এলাকার নেদায়ে ইসলাম বেপারী বাড়ী জামে মসজিদ ও মাদরাসা এর আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টঙ্গী চেরাগআলী
বিশিষ্ঠ ব্যবসায়ী ও নেদায়ে ইসলাম বেগী বাড়ী জামে মসজিদের সভাপতি আলহাজ্ব মোঃ মতিউর রহমান। প্রধান অতিথি ছিলেন,
উপ পুলিশ কমিশনার (অপরাধ দক্ষিন বিভাগ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ) এন এম নাসিরুদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  গাজীপুর মহানগর বিএনপির সাবেক ১ নং  যুগ্ন আহ্বায়ক আলহাজ্ব রাকিব উদ্দিন সরকার পাপ্পু,
টঙ্গী পশ্চিম মেট্রো থানা বিএনপির আহ্বায়ক
প্রভাষক মোঃ বসির উদ্দিন, ড্রাগ ফার্মাসিউটিক্যালসের এডমিন আলহাজ্ব শহিদুল ইসলাম বাদল, বিকন ফার্মা মেডিসিন ডিপার্টমেন্ট ম্যানেজার আলহাজ্ব আবরাব ইলাহী খান তারেক
,অত্র মসজিদ মাদ্রাসার মোতওয়াল্লি আলহাজ্ব মোঃ ইকবাল হোসেন, অত্র মাদ্রাসার সেক্রেটারি আলহাজ্ব মোঃ মেরাজ উদ্দিন সাংবাদিক। খাঁন ফুড বেকারি এন্ড সন্স এর প্রোপ্রাইটর
আলহাজ্ব মোঃ আবু খাঁন, নেদায়ে ইসলাম গাজীপুর জেলা শাখার সেক্রেটারি আলহাজ্ব মোঃ নোমান আহমেদ।

উক্ত অনুষ্ঠানের সম্মানিত মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ (যাংলা বিভাগ) অধ্যাপকআলহাজ্ব সুফি নূর মোহাম্মদ সাহেব সহযোগী, মিরাশ পাড়া হামিদিয়া দাখিল মাদরানা, অঞ্জনগর, উর্দী, গাজীপুরের
সুপারিনটেনডেন্ট আলহাজ্ব মাওঃ মোঃ আব্দুল বারি আকন্দ।

অনুষ্ঠানে সবক প্রদান করেন, ঐতিহ্যবাহী লাল মাটির মসজিদ খতিব, গাজীপুর ও  আন-নাজাত সিদ্দিকীয়া মডেল মাদরাসা পরিচালক হাফেজ মাওঃ মুফতি আনছারুল ইসলাম সিদ্দিকী।

অতিথিগন বক্তব্যে বলেন, “এই ধরনের সম্মাননা শিক্ষার্থীদের মধ্যে ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রতি আগ্রহ ও অনুপ্রেরণা জোগায়।”

অনুষ্ঠানে হাফেজ হিসেবে কোরআন হিফজ সম্পন্নকারী  ছাত্রদেরকে পাগড়ী প্রদান করা হয়। এছাড়া আলিয়া মাদ্রাসার ৫ম শ্রেণি পরীক্ষায় উত্তীর্ণ  ছাত্র ছাত্রীকে সনদপত্র ও শিক্ষা-বৃত্তি প্রদান করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, অভিভাবক, শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ।

শেষে কোরআন তেলাওয়াত ও মিলাদ মাহফিলের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি