1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

টঙ্গীতে হযরত মাওলা আলী (আঃ) এর মহা পবিত্র শাহাদাৎ দিবস উপলক্ষে ইফতার মাহফিল

Reporter Name
  • প্রকাশের সময় : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ৩০৪ বার দেখা হয়েছে

টঙ্গীতে হযরত মাওলা আলী (আঃ) এর মহা পবিত্র শাহাদাৎ দিবস উপলক্ষে ইফতার মাহফিল

মোঃ পাপেল মিয়া, গাজীপুর: হযরত মাওলা আলী (আঃ) এর মহা পবিত্র শাহাদাৎ দিবস উপলক্ষে টঙ্গীতে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে গাজীপুর সিটি করপোরেশনের ৫৪ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী শামীম বেপারীর সার্বিক তত্বাবধানে টঙ্গীস্হ চেরাগআলী
রোড বালুর মাঠে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, গাজীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য শিক্ষাবন্ধু বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসান উদ্দিন সরকার।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন, গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাকিব উদ্দিন সরকার পাপ্পু, টঙ্গী পশ্চিম থানা বিএনপির সভাপতি প্রভাষক বশির উদ্দিন আহমোদ। তরিকত ফাউন্ডেশন সভাপতি মফি আহমেদ,তরিকত ফাউন্ডেশন সাধারণ সম্পাদক
শেখ ফরিদ , আলহাজ্ব মতিউর রহমান বেপারী নেদায়ে ইসলাম জামে মসজিদ সভাপতি, টঙ্গী পশ্চিম থানা ছাত্রদলের সাবেক আহ্বায়ক রেদোয়ানুর রহমান প্রত্যয়  বেপারী, ছাত্রদল নেতা সৈকত বেপারী।

বিশেষ অতিথির বক্তব্যে রাকিব উদ্দিন সরকার পাপ্পু বলেন, ফ্যাসিবাদ আওয়ামী সরকার আমাদের কি পরিমান উপর হামলা, মামলা, অত্যাচার-নির্যাতন করেছে তা আপনারা জানেন। গত ১৬টি বছর ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকার মানুষের কথা বলার অধিকার কেড়ে নিয়েছিল। গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছিল। গুম ,খুন আর মিথ্যা মামলা দিয়ে একটি নির্বিকার রাষ্ট্রে পরিণত করেছিল হাসিনা। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে আমরা নি:শ্বাস নিতে পারতাম না। ৫ আগস্টের পর থেকে আমরা কথা বলার অধিকার ফিরে পেয়েছি। ফ্যসিস্ট আওয়ামী লীগ সরকার আমলে ঘরে থাকতে পারি নাই।  আমর বিরুদ্ধে একাধিক মামলা দেওয়া হয়েছে। দীর্ঘ তের মাস জেল খেটেছি। শেখ পরিবারের হাসিনা থেকে শুরু করে শেখ পরিবারের হাজার হাজার কোটি টাকার চুরির অভিযোগ আছে।

তিনি আরো বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দুই কোটি টাকার  মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছিল। শেখ হাসিনা খালেদা জিয়াকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল। খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যেতে দেয়নি তারা।
বিএনপির ক্ষতি করার হাজারো চেষ্টা চালিয়েছিল।

ইফতার মাহফিল তরিকত ফাউন্ডেশন সভাপতি মফি আহমেদ  বলেন, শেরে খোদা হযরত আলী রাদ্বিয়াল্লাহু আনহু সত্যের মানদন্ড। পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজেকে গড়তে হবে। তাই রাজনীতি করার আগে নিজেদের নৈতিক ও আদর্শিক ভিত্তি শক্তিশালী করতে হবে। আসুন, এই রমজানে আমরা কোরআনকে সহীশুদ্ধভাবে পড়ার, বোঝার ও সঠিক তরিকতের মাধ্যমে ইসলামী সমাজ গড়ার দৃঢ় প্রত্যয় নিই।

ইফতারে আগে দেশের এই ক্রান্তিলগ্নে দেশ,জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ  দোয়া মোনাজাত করা হয়।

ইফতার মাহফিলটি শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি