
টঙ্গীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর বিক্রম এর ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী পালিত।
ইরাক আহমেদঃ
গাজিপুরের টঙ্গী পূর্ব থানার টি এন্ড টি বাজারে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর বিক্রম এর ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্বে ছিলেন আলহাজ্ব নাজিম উদ্দীন খান,সাবেক সভাপতি ৪৭ নং ওয়ার্ড বিএনপি,
প্রধান অতিথি হিসেবে বিশেষ দিকনির্দেশনামূলক বক্তব্য দেন গাজিপুর মহানগর বিএনপির সাবেক আহবায়ক , বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির শ্রমিক দলের কার্যকরী সভাপতি আলহাজ্ব সালাহউদ্দিন সরকার, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মো: শরাফত হোসেন, সাবেক সভাপতি টঙ্গী পূর্ব থানা বিএনপি।আরও বিশেষ অতিথিগণ গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।
আলোচনা সভা মিলাদ ও দোয়া মাহফিলে নগরীর ৪৭ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসহযোগী নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর জান্নাত কামনা করে দোয়া করা হয় এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য ও মোনাজাতে বিশেষ দোয়া করা হয়।পরে তোবারক বিতরণ এর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্ত হয়।