1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

টঙ্গীতে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে বিশেষ দোয়া

Reporter Name
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ১৭১ বার দেখা হয়েছে

টঙ্গীতে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে বিশেষ দোয়া

মোঃ পাপেল মিয়া, গাজীপুর: মহান স্বাধীনতার ঘোষকবহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও শহীদ প্রেসিডেন্ট আধুনিক বাংলাদেশের স্থপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল  অনুষ্ঠিত।

শনিবার (৩১মে)  ৪৬ নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে টঙ্গী  আমতলী  এলাকায় এই আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

৪৬ নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক
মোঃ নুরুজ্জামান সোহেলের সভাপতিত্বে
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
গাজীপুর জেলা পরিষদ চেয়ারম্যান, সাবেক এমপি, জাতীয় নির্বাহী কমিটির সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসান উদ্দিন সরকার।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে মূল্যবোধ ও আদর্শচর্চার প্রয়োজনীয়তা তুলে ধরে নেতাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ অনুসরণের আহ্বান জানান। তিনি বলেন, শহীদ জিয়া শুধু একজন রাষ্ট্রনায়ক নন, বরং একজন সংগ্রামী মুক্তিযোদ্ধা ও প্রগতিশীল রাষ্ট্রদর্শনের পথিকৃৎ ছিলেন।

সভায় বক্তারা উল্লেখ করেন, দেশের সার্বভৌমত্ব, স্বনির্ভরতা ও গণতান্ত্রিক চেতনা প্রতিষ্ঠায় শহীদ জিয়ার অবদান আজও প্রাসঙ্গিক। তরুণ প্রজন্মের রাজনীতিকদের তার জীবনাদর্শ ও কর্মপন্থা থেকে শিক্ষা নেওয়া উচিত বলে মত দেন বক্তারা।

আলোচনায় আরও বলা হয়, রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশ ও জনগণের কল্যাণে কাজ করাই শহীদ জিয়ার রাজনৈতিক দর্শনের মূল নির্যাস। এ সময় জাতীয়তাবাদী দর্শনের ভিত্তিতে একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ নেতৃত্ব গড়ে তোলার আহ্বান জানানো হয়।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন, গাজীপুর মহানগর বিএনপির সাবেক শ্রম বিষয়ক সম্পাদক নবীন হোসেন।
আরো উপস্থিত ছিলেন, ৪৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি লিয়াকত আলী, ৪৬নং ওয়ার্ড যুবদলের সভাপতি আব্দুল খালেক,
৪৬ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক
মোঃ আসাদুল্লাহ মিয়া, গাজীপুর জেলা জজ কোটের আইনজিবী মোঃ শহিদ,৪৬নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আবুল হোসেন,৪৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি পদপ্রার্থী শাহিন আহমেদ রিজভী,যুবদল নেতা বিল্লাল হোসেন সহ
আলোচনা সভায় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি