1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

টঙ্গীতে যৌথবাহিনীর দুই বস্তিতে ৮ ঘণ্টার অভিযান মাদক, অত্রসহ গ্রেপ্তার ৩৫

Reporter Name
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ৭১ বার দেখা হয়েছে

টঙ্গীতে যৌথবাহিনীর দুই বস্তিতে ৮ ঘণ্টার অভিযান মাদক, অত্রসহ গ্রেপ্তার ৩৫

মোঃ পলাশ সরকার:
গাজীপুর মহানগর প্রতিনিধি:

গাজীপুরের টঙ্গীর এরশাদনগর ও হাজী মাজার এই দুই বস্তিতে যৌথবাহিনীর টাস্কফোর্সের টানা ৮ ঘণ্টার অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র ও তিনটি হাতবোমাসহ ৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দিবাগত রাতে শুরু হওয়া এই অভিযান শুক্রবার ভোর পর্যন্ত চলে। অভিযান শেষে শুক্রবার সকালে টঙ্গীর হাজী মাজার বস্তিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক। তিনি জানান, যৌথবাহিনীর পৃথক দুটি দল একযোগে অভিযান চালিয়ে এক কেজি হেরোইন, ৩৪৭ পিস ইয়াবা ট্যাবলেট, বেশ কয়েকটি দেশীয় অস্ত্র এবং তিনটি হাতবোমা উদ্ধার করে। এ সময় মাদক কারবার ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ৩৫ জনকে আটক করা হয়। পরবর্তীতে আটককৃতদের টঙ্গী পূর্ব ও টঙ্গী পশ্চিম থানায় হস্তান্তর করা হয়েছে। অভিযানে নেতৃত্বদানকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এই অভিযান অব্যাহত থাকবে। থানা পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, শুক্রবার দুপুরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি