
টঙ্গীতে যুবলীগ নেতা হারুন গ্রেফতার
স্টাফ রিপোর্টার :
গাজীপুরের টঙ্গী হিমারদিঘি এলাকা থেকে আলোচিত যুবলীগ নেতা সোহেল রানার অন্যতম সহযোগী কথিত যুবলীগ নেতা হারুন অর রশিদকে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।
মঙ্গলবার দুপুরে টঙ্গী পূর্ব থানার পুলিশ গ্রেফতারকৃত আসমীর বিরুদ্ধে মামলা রুজু শেষে আদালতে প্রেরণ করে। এর আগে সোমবার দিবাগত ভোর রাত ৪টার দিকে টঙ্গীর ৪৬নং ওয়ার্ড হিমারদিঘি আসাদুল্লাহ মাতাব্বর রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হারুন অর রশিদ টঙ্গী পূর্ব থানাধীন ৪৬ নং ওয়ার্ড হিমার দিঘি আসাদুল্লাহ মাতব্বর রোড এলাকার আব্দুল মজিদের ছেলে।
পুলিশ জানায়, বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে টঙ্গী অঞ্চলে যুবলীগ নেতা সোহেল রানার অন্যতম সহযোগী হিসেবে ছাত্র জনতার উপর হামলা ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
এবিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, যুবলীগের হারুনসহ পাঁচজনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।