1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

টঙ্গীতে মাদক ব্যবসায়ী  ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে ঝাড়ু মিছিল।।

Reporter Name
  • প্রকাশের সময় : বুধবার, ২ এপ্রিল, ২০২৫
  • ১৮৯ বার দেখা হয়েছে

টঙ্গীতে মাদক ব্যবসায়ী  ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে ঝাড়ু মিছিল।

নিজস্ব প্রতিবেদক ঃ গাজীপুরের টঙ্গী এরশাদ নগর এলাকায় সংঘর্ষের ঘটনায় বিএনপি নেতা মুক্তাদির আহাম্মেদ লিপু মোল্লাসহ  মাদক ব্যবসায়ী  ও সন্ত্রাসীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে ঝাড়ু ও বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ভুক্তভোগী এবং ৪৯ নম্বর ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা।
বুধবার (২ এপ্রিল) বিকেলে ৪৯ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয় প্রাঙ্গণে এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আয়োজিত বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে উপস্থিত ছিলেন, টঙ্গী থানা যুবদলের ১ নম্বর সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম কামু, টঙ্গী পূর্ব থানা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মিরাজ মিয়া, টঙ্গী পূর্ব থানা মহিলা দলের হালিমা আক্তার সুমি, ৪৯ নম্বর ওয়ার্ড মহিলাদের যুগ্ম সম্পাদক মুক্তার আক্তার প্রমুখ।
ভুক্তভোগী সাগর বলেন, লিপুর উপস্থিতিতে মতি প্রথমে আক্রমণ করে, পরে বিপ্লব, কামরুল, মাদক কারবারি মানিকসহ বেশ কয়েকজন হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি কুপিয়ে আঘাত করে।
ভুক্তভোগী রমিজ উদ্দিন বলেন, আমরা সাধারণ মানুষ কিন্তু আমাদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।
এর আগে, সোমবার রাতে সংঘর্ষের ঘটনায় অন্তত ১০ জন আহত হন। হামলায় সাগরের বাড়িতে ভাঙচুর চালানো হয় এবং তার স্ত্রী ও সন্তানকে মারধর করা হয়।
এবিষয়ে টঙ্গী পূর্বথানা পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি