1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

টঙ্গীতে মাদক বিরোধী বিশেষ অভিযানে, হেরোইন ও ইয়াবাসহ গ্রেফতার ১৬

Reporter Name
  • প্রকাশের সময় : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৮০ বার দেখা হয়েছে

টঙ্গীতে মাদক বিরোধী বিশেষ অভিযানে, হেরোইন ও ইয়াবাসহ গ্রেফতার ১৬

মোঃ পলাশ সরকার:
গাজীপুর মহানগর:

গাজীপুরের টঙ্গী পশ্চিম থানাধীন এলাকায় পুলিশের ২৪ ঘণ্টায় পৃথক দুইটি অভিযান চালিয়ে মাদক কারবারি ও মাদকসেবীসহ ১৬জনকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৫শ ২০পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, টঙ্গীর খাপাড়া এলাকায় মৃত আ: রাজ্জাকের ছেলর মামুন খান (৩৫), মিরপুর বাউনিয়া এলাকার শাকিল হোসেনের ছেলে শফিক হোসেন (৪৭) এবং তার সহযোগী মোছাঃ নাহিদা আক্তার (৪০)।
বুধবার ( ৮ এপ্রিল) দুপুরে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বুধবার বিকেলে এসআই মামুনুর রশিদের নেতৃত্বে একটি আভিযান দল ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আব্দুল্লাহপুর লোহার ব্রিজের উত্তর পাশে অভিযান চালিয়ে ১০০ গ্রাম হেরোইনসহ মামুন খান নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি আরও জানান, পৃথক আরেকটি অভিযানে এসআই হানিফ মাহমুদের নেতৃত্বে উত্তর আউচপাড়া এলাকায় অভিযান চালিয়ে শফিক হোসেনের কাছ থেকে ৩শ পিস ও তার সহকর্মী নাহিদা আক্তারের কাছ থেকে ২শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গত ২৪ ঘন্টায় টঙ্গী পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযানে ১৬জন আসামীকে আইনের আওতায় আনা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এই ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত আসামীদের যথাযথ প্রক্রিয়ায় আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি