
টঙ্গীতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
গাজীপুর । প্রতিনিধি: মোঃ পাপেল মিয়া
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় গাজীপুরের টঙ্গী ৫৬ নং ওয়ার্ডে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ মাগরিব টঙ্গীর মধুমিতা মেগা সিটি কমপ্লেক্স প্রাঙ্গণে আয়োজিত এই মাহফিলে কোরআন তেলাওয়াত, মিলাদ ও বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ জসিমউদ্দীন ভাট। দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ৫৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ বেলায়েত হোসেন এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন মহানগর যুবদলের সাবেক সহ ধর্ম বিষয়ক সম্পাদক সৈয়দ আবু ইউসুফ সুমন।
মাহফিলে বক্তব্য রাখেন ৫৬ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সালাউদ্দিন খোকন, গাছা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম খান, মহানগর তাঁতী দলের সদস্য মোঃ কামাল উদ্দিন, যুবদল নেতা শাহজাহান সরকার, লিয়াকত পাঠান, মাসুদ আলম, কালাম হোসেন, সৈয়দ সিফাত, ফয়সাল বাবু, আবদুল হাকিম, আল আমিন হোসেন, হাসান আল মামুন, লাল মিয়া প্রধান, মনির হোসেনসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।