1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

টঙ্গীতে বিএনপি প্রার্থীর পক্ষে গণসংযোগ

Reporter Name
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৮ বার দেখা হয়েছে

টঙ্গীতে বিএনপি প্রার্থীর পক্ষে গণসংযোগ

মোঃ পাপেল মিয়া।গাজীপুর জেলা প্রতিনিধি।

গাজীপুরের টঙ্গীতে বিএনপির মনোনীত প্রার্থী এম মঞ্জুরুল করিম রনির বিজয় নিশ্চিত করার লক্ষ্যে গণসংযোগ কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার বিকেলে টঙ্গী রেলওয়ে স্টেশন থেকে শুরু হয়ে নতুন বাজার, নোয়াগাঁও, ব্যাংক মাঠ এলাকা সহ আশপাশের বিভিন্ন স্থানে এ গণসংযোগ অনুষ্ঠিত হয়।

গণসংযোগে অংশ নেন গাজীপুর মহানগর যুবদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ জসিমউদ্দীন ভাটের সহধর্মিণী ও টঙ্গী পূর্ব থানা মহিলা দলের সদস্য রুমানা ভাট। এ সময় তিনি সাধারণ ভোটার, পথচারী, ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন এবং বিএনপির প্রার্থীকে সমর্থন জানাতে আহ্বান জানান।

গণসংযোগ চলাকালে তিনি বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও সাধারণ মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপির প্রার্থী এম মঞ্জুরুল করিম রনিকে বিজয়ী করা প্রয়োজন। এ লক্ষ্যে দলের নেতাকর্মীরা মাঠে থেকে ধারাবাহিকভাবে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

এ সময় বিএনপির স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। গণসংযোগ কর্মসূচিতে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি