
টঙ্গীতে বাংলাদেশ অনলাইন সাংবাদিক পরিষদের সভাপতি সোহেল রানা-এর জন্মদিন উৎযাপন।
মোঃ পাপেল মিয়া।
বাংলাদেশ অনলাইন সাংবাদিক পরিষদের সভাপতি সোহেল রানা-এর জন্মদিন উপলক্ষে এক আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়। দৈনিক খোলা কাগজের টঙ্গী প্রতিনিধি সুজন সারোয়ার-এর বিশেষ উদ্যোগে টঙ্গী সাংবাদিক ক্লাবে কেক কাটার মাধ্যমে এই উৎসবমুখর ভাবে জন্মদিন পালন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনুষ্ঠানের কেন্দ্রবিন্দু বাংলাদেশ অনলাইন সাংবাদিক পরিষদের সম্মানিত সভাপতি সোহেল রানা নিজেই। এসময় এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন,
“সাংবাদিকতা শুধু একটি পেশা নয়—এটি সত্য, দায়িত্ব ও মানবিকতার পথচলা। এই পথচলার সহযাত্রী যারা আজকের আয়োজনে নিজেদের মূল্যবান সময় দিয়ে উপস্থিত ছিলেন, তাদের প্রতি রইলো আন্তরিক কৃতজ্ঞতা ও অফুরন্ত ভালোবাসা।”
অনুষ্ঠানটির আয়োজক সুজন সারোয়ার উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, “আপনাদের উপস্থিতি শুধু অনুষ্ঠানে প্রাণই যোগ করেনি, বরং হৃদয়ে এঁকে দিয়েছে একতা, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের অমূল্য ছাপ।” এসময় তিনি সোহেল রানার জন্মদিনের শুভেচ্ছা জানান এবং তাঁর দীর্ঘ ও সুস্থ জীবন কামনা করেন।
জন্মদিন উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
দৈনিক নওরোজ পত্রিকার মফস্বল সম্পাদক
মোঃ মুনসুর আহমেদ,টঙ্গী সাংবাদিক ক্লাবের সভাপতি মোঃ আওলাদ হোসেন,
চ্যানেল ফোর-এর স্টাফ রিপোর্টার
বিএ রায়হান,ভোরের ডাক-এর গাজীপুর প্রতিনিধি আলামিন হোসেন,
নিউজ ২১-এর স্টাফ রিপোর্টার নুরুজ্জামান শেখ,এশিয়ান টিভি-র স্টাফ রিপোর্টার গোলাম কিবরিয়া,আনন্দ টিভি-র গাজীপুর প্রতিনিধি শাকিল,আমার বার্তা মাল্টিমিডিয়া-র গাজীপুর প্রতিনিধি
সেলিম মাহমুদ,প্রথম বেলা-র রিপোর্টার
মোঃ পাপেল মিয়াসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।