1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

টঙ্গীতে বশির উদ্দিনের বাসভবনে হিন্দু সম্প্রদায়ের সাথে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত।

Reporter Name
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ৮৭ বার দেখা হয়েছে

টঙ্গীতে বশির উদ্দিনের বাসভবনে হিন্দু সম্প্রদায়ের সাথে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ পাপেল মিয়া।
​ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে গাজীপুর-৬ আসনে (এমপি) মনোনয়ন প্রত্যাশী, গাজীপুর মহানগর যুবদলের সাবেক সভাপতি এবং টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বশির উদ্দিন-এর উদ্যোগে এক বিশাল সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৩১শে অক্টোবর শুক্রবার বিকাল ৪টায় প্রভাষক বশির উদ্দিনের বাসভবনে আয়োজিত এই সমাবেশে হিন্দু সম্প্রদায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।​প্রদীপ অধিকারীর সভাপতিত্বে ও টঙ্গী পশ্চিম থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিদ্যুৎ কুমার দাস-এর সঞ্চালনায় অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি মনোনয়ন প্রত্যাশী প্রভাষক বশির উদ্দিন।
​সমাবেশে হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে বাবু সুশীল, নিরঞ্জন বিশ্বাস, সুনীল সরকার, বাবু বিদ্যুৎ কুমার, উষা রানী, সন্ধ্যা রানীসহ অনেকেই শুভেচ্ছা বক্তব্য দেন। বক্তৃতায় হিন্দু সম্প্রদায়ের লোকজন তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এ সময় তারা প্রভাষক বশির উদ্দিন-এর পাশে থাকার এবং তাকে মনোনয়ন দিলে ধানের শীষে ভোট দেওয়ার ওয়াদা করেন। তারা দৃঢ়ভাবে বলেন, “হিন্দুরা কথা দিলে কথা রাখে। আমরা আপনাকে ভোট দিবো যদি আপনি নমিনেশন পান। আমরা আশা করি আপনার মতো ভালো মানুষকে দল অবশ্যই নমিনেশন দিবে।”
​জবাবে প্রভাষক বশির উদ্দিন হিন্দু সম্প্রদায়ের সব সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেন।
​প্রধান অতিথির বক্তব্যে প্রভাষক বশির উদ্দিন ধর্মীয় সম্প্রীতির ওপর জোর দেন এবং রাজনৈতিক প্রতিপক্ষের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন,জামাত কোনো ধর্মীয় দল না, এরা মুখে বলে একটা করে একটা। এখন নির্বাচনের সময় এসে হিন্দুদের সাথে ভালো ভালো কথা বলে এটা তাদের ভোট নেওয়ার কৌশল, জামাত হলো মুনাফেকির দল আপনাদের মনে রাখতে হবে।”
​তিনি আরও বলেন, দল যাকে মনোনয়ন দেবে, তার পক্ষেই কাজ করতে হবে। নিজের আত্মত্যাগের কথা উল্লেখ করে বশির উদ্দিন বলেন, “দীর্ঘ ১৭ বছর নানা মিথ্যা মামলা, জেল-জুলুম নির্যাতনের শিকার হয়েছি। দল অবশ্যই আমাকে মূল্যায়ন করবে বলে আমি আশা করি।”অনুষ্টানে ​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, টঙ্গী পশ্চিম থানা যুবদলের সদস্য সচিব সেলিম কাজল, ৫২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শামসু হক, ৫৪ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী শামীম বেপারী ও টঙ্গী পশ্চিম থানা ছাত্রদলের সাবেক আহ্বায়ক রেদোয়ানুর রহমান প্রত্যয় বেপারীসহ অসংখ্য নেতাকর্মী।​বক্তব্য শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন সংবলিত লিফলেট বিতরণ করা হয়। হিন্দু সম্প্রদায়ের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সবাই ধন্যবাদ জানান প্রভাষক বশির উদ্দিন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি