1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

টঙ্গী‌তে ফ্লাইওভার অবরোধ করে মানববন্ধন

Reporter Name
  • প্রকাশের সময় : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ১৭৯ বার দেখা হয়েছে

টঙ্গী‌তে ফ্লাইওভার অবরোধ করে মানববন্ধন

গাজীপু‌রের টঙ্গী‌তে তুরাগ ন‌দের উপর বেইলি ব্রিজ নির্মাণের দাবিতে বিআরটি ফ্লাইওভার অবরোধ করে মানববন্ধন করেছে স্থানীয় ব্যবসায়ীরা। এতে ফ্লাইওভারের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজট দেখা দিয়েছে।

শ‌নিবার (১ মার্চ) বেলা ১১টায় টঙ্গী বাজার এলাকায় বিআরটি ফ্লাইওভারের ওপর এ কর্মসূচি পালিত হয়। পরে দুপুর ১২টায় অবরোধ তুলে নেয় তারা।

এতে টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন, সাবেক সাধারণ সম্পাদক কিরণ মহানগর যুবদল নেতা জসিম বাট,বিএনপি নেতা আব্দুর রহিম কালা, শামীম, জসিম দেওয়ান, টঙ্গী বাজারর ব‌্যবসায়ী তৈয়ব আলী, হা‌নিফ আলী, হা‌সেম, সাহাবু‌দ্দিন, দাদন, মোশারফ, সুলতানসহ বাজা‌রের ক‌য়েকশ ব‌্যবসায়ী ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা ব‌লেন, প্রা‌চীনকাল থে‌কে টঙ্গী বাজার বাংলা‌দে‌শের একটা ঐতিহ‌্যবা‌হী ব‌্যবসা কেন্দ্র। বেইলি ব্রিজ না থাকার কার‌ণে ব‌্যবসায়ীরা ক্ষ‌তিগ্রস্থ হ‌চ্ছে, সরকার রাজস্ব হারাচ্ছে। জনসাধা‌রণের চলাচলে বিঘ্ন ঘটছে। তাই সরকারের নিকট টঙ্গী বাজার ও স্থানীয়দের জোর দা‌বি তুরাগ ন‌দের ওপর যেন দ্রুত ব্রিজটি নির্মাণ ক‌রা হয়।

দুপুর ১২টায় উপ-বিভাগীয় প্রকৌশলী টঙ্গী সাব ডিভিশন আনোয়ার হোসেন খান তুরাগ নদীর ওপর বেইলি ব্রিজ নির্মাণ করে দিবেন বলে আশ্বস্ত করলে রাস্তা ছেড়ে দেন আন্দোলনকারীরা। তথ্য চিত্রে সাঈদ মৃধা টঙ্গী থেকে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি