1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

টঙ্গীতে পশ্চিম থানা যুবদল সভাপতি শেখ সুমন ধানের শীষের গণসংযোগ ও লিফলেট বিতরণ

Reporter Name
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ৫১ বার দেখা হয়েছে

 

টঙ্গীতে পশ্চিম থানা যুবদল সভাপতি শেখ সুমন ধানের শীষের গণসংযোগ ও লিফলেট বিতরণ।

মোঃ পলাশ সরকার:
গাজীপুর মহানগর প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর–২ আসনে ধানের শীষ প্রতীকের পক্ষে প্রচারণা ও গণসংযোগ কার্যক্রম জোরদার করেছে টঙ্গী পশ্চিম থানা যুবদল। শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত টঙ্গীর হোসেন মার্কেট, মুক্তা বাড়ি রোড ও আশপাশের এলাকায় ধারাবাহিকভাবে লিফলেট বিতরণ ও সাধারণ মানুষের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় করেন নেতাকর্মীরা।
টঙ্গী পশ্চিম থানা যুবদলের সভাপতি শেখ মোহাম্মদ সুমনের উদ্যোগ ও অক্লান্ত পরিশ্রমে এই প্রচারণা কার্যক্রম প্রাণবন্ত রূপ লাভ করে। সন্ধ্যা থেকে রাত পর্যন্ত হাঁটাহাঁটি ও কর্মব্যস্ততার মধ্যেও কোনো ক্লান্তি বা অভিযোগ দেখা যায়নি কারও মুখে। বরং ঈদের দিনের আনন্দের মতো হাসিখুশি ও উচ্ছ্বসিত মনোভাবেই সবাই ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।
শেখ মোহাম্মদ সুমন বলেন, “নতুন ধান কাটার পর কৃষক যেমন আনন্দ নিয়ে ঘরে ধান তোলে, ঠিক তেমন আনন্দ নিয়েই আমরা ধানের শীষকে বিজয়ী করে ঘরে তুলবো ইনশাআল্লাহ। গাজীপুর–২ আসনে আমাদের প্রার্থী এম. মঞ্জুরুল করিম রনি ভাইকে আমরা জয়ী করেই ফিরবো।”
তিনি আরও বলেন, “দেশের হাল ধরতে বিএনপির বিকল্প নেই। বিএনপি ছাড়া দেশের গতি নেই। দেশের ভবিষ্যৎ মঙ্গল ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি।” প্রচারণাকালে সাধারণ মানুষের কাছে বিএনপির রাষ্ট্রচিন্তা, গণতন্ত্র, ভোটাধিকার ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের বার্তা তুলে ধরা হয়। বিশেষ করে নিম্ন ও সাধারণ শ্রেণির মানুষের কাছে গিয়ে সরাসরি কথা বলে তাদের দোয়া ও সমর্থন কামনা করেন নেতাকর্মীরা।
ইসলাম মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার শিক্ষা দেয়। মহান আল্লাহ তায়ালা কুরআনে ইরশাদ করেছেন, “তোমরা সবাই আল্লাহর রজ্জু দৃঢ়ভাবে ধারণ করো এবং বিভক্ত হয়ো না।” (সূরা আলে ইমরান: ১০৩), রাসূলুল্লাহ (সা.) বলেছেন, “তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম, যে মানুষের জন্য সবচেয়ে বেশি উপকারী।” (হাদিস: দারেমি), এই আদর্শকে সামনে রেখেই যুবদলের নেতাকর্মীরা দেশ, জনগণ ও গণতন্ত্রের কল্যাণে মাঠে নেমে কাজ করে যাচ্ছেন বলে নেতাকর্মীদের বক্তব্য।
টঙ্গী পশ্চিম থানা যুবদল সভাপতি শেখ মোহাম্মদ সুমনের নেতৃত্বে প্রচারণায় অংশ নেন, ৫৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নিশাত মাহমুদ জালাল, যুবদল নেতা মোঃ সুমন লস্কর, ইশতিয়াক আহমেদ জিম, আকাশ, এছাড়াও বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী।
নেতাকর্মীরা বলেন, নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, ততই মাঠপর্যায়ে প্রচারণা ও গণসংযোগ আরও বেগবান করা হবে। সর্বোপরি “সবার আগে বাংলাদেশ” এই স্লোগানকে ধারণ করে ধানের শীষকে সর্বোচ্চ ভোটে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি