1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

টঙ্গীতে পরীক্ষিত কর্মীদের মূল্যায়ন পশ্চিম থানা যুবদলের কমিটি ঘোষণা

Reporter Name
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ৬৪ বার দেখা হয়েছে

 

টঙ্গীতে পরীক্ষিত কর্মীদের মূল্যায়ন পশ্চিম থানা যুবদলের কমিটি ঘোষণা

মোঃ পলাশ সরকার:
গাজীপুর মহানগর প্রতিনিধি:

নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে টঙ্গী পশ্চিম থানা যুবদলের কমিটি ঘোষণা করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুইঁয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। কমিটিতে শেখ মোঃ সুমনকে সভাপতি ও আব্দুল আজিজ টিপুকে সাধারণ সম্পাদক করা হয়।

কমিটি ঘোষণার পর টঙ্গী জুড়ে উচ্ছসিত তৃনমুল নেতাকর্মীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে দিচ্ছেন অভিনন্দন বার্তা। নেতাকর্মীদের দাবী দীর্ঘদিন পর রাজপথের দুই পরিক্ষিত নেতাকে দলের পক্ষ থেকে মূল্যায়ন করা হয়েছে। নির্বাচনের আগে এই কমিটি টঙ্গী পশ্চিম থানা যুবদলের রাজনীতিকে আরো গতিশীল করবে।

এবিষয়ে টঙ্গী পশ্চিম থানা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ টিপু বলেন, দীর্ঘদিনের পরিশ্রমের পুরস্কার হিসেবে দল আমাকে মূল্যায়ন করেছে সেজন্য সকলের প্রতি কৃতজ্ঞ। দলের সকল নেতাকর্মীদের সাথে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় ছিনিয়ে আনবো ইনশাআল্লাহ।

এবিষয়ে গাজীপুর মহানগর যুবদলের সদস্য সচিব মাহমুদ হোসেন রাজু বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে যুবদলের রাজনীতিকে আরো গতিশীল করার লক্ষে কেন্দ্রীয় নির্দেশনায় টঙ্গী পশ্চিম, গাছা ও পুবাইল থানার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। অবশিষ্ট কমিটিগুলো দ্রুত ঘোষণা করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি