1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

টঙ্গীতে তুলার গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

Reporter Name
  • প্রকাশের সময় : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ৬৫ বার দেখা হয়েছে

টঙ্গীতে তুলার গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

মোঃ পলাশ সরকার:
গাজীপুর মহানগর প্রতি‌নি‌ধি:

গাজীপুরের টঙ্গীতে তুলার গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। গত শনিবার দিবাগত ভোর চারটার দিকে আগুন লাগে । আগুনে পুড়ে গেছে অন্তত তিনটি তুলার গুদাম।

এর আগে ভোর চারটার দিকে টঙ্গী পশ্চিম থানার মিলগেট নামা বাজার মোল্লা রোড বাচ্চু মিয়ার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের একটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

এ সময় তোলার গুদামের মালিক বাচ্চু মিয়া জানান ক্ষয়ক্ষতির পরিমাণ এক কোটি ২০ লক্ষ টাকার মালামাল পুড়িয়েছে এখন আমি নিঃস্ব।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর চারটার দিকে প্রথমে বাচ্চু মিয়া তুলার গুদামে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই
আগুন ছড়িয়ে পড়ে পাশের গুদামগুলোতে। আগুনের তীব্রতায় আশপাশের এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে।

টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহিন আলম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের একাধিক ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ তদন্তের পর জানা যাবে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, তুলা দাহ্য পদার্থ হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এছাড়াও দুর্ঘটনাস্থলে পানির স্বল্পতা থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয় এবং নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে। স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি