1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

টঙ্গীতে তাবলীগ জামাত জোড় নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জামাতের।

Reporter Name
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ১১৯ বার দেখা হয়েছে

টঙ্গীতে তাবলীগ জামাত জোড় নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জামাতের।

গাজীপুর মহানগর প্রতিনিধি:

আগামী ২, ৩ ও ৪ জানুয়ারি ২০২৬ তারিখ টঙ্গীতে তাবলীগ জামাত বাংলাদেশ (শুরায়ী নেজাম)-এর ব্যবস্থাপনায় খুরুজের জোড় অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে ইজতেমা ময়দানে প্রয়োজনীয় মাঠ প্রস্তুতির কাজ প্রায় সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
তাবলীগ জামাত বাংলাদেশ (শুরায়ী নেজাম)-এর মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, এ জোড়ে অংশগ্রহণ করবেন শুধুমাত্র তারা, যারা আল্লাহর রাস্তায় চিল্লা, তিন চিল্লা ও বিদেশ সফরের উদ্দেশ্যে বের হবেন এবং যারা নিয়মিত মেহনতের মাধ্যমে সাথিদের এ কাজে উদ্বুদ্ধ করে নিয়ে আসবেন। তিনি স্পষ্ট করে বলেন,এই আয়োজনটি কোনো ইজতেমা নয়। এটি সীমিত পরিসরে অনুষ্ঠিত একটি খুরুজের প্রস্তুতিমূলক জোড়। এ বিষয়ে বিভ্রান্তি ছড়ানোর কোনো অবকাশ নেই। এদিকে, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী টঙ্গীতে ৫৯তম বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আসন্ন জাতীয় নির্বাচনের পর ইজতেমা আয়োজন করা হবে। সরকারের এ সিদ্ধান্তের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে তাবলীগ জামাত বাংলাদেশ (শুরায়ী নেজাম) গত ৩ নভেম্বর ২০২৫ জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি দেশবাসীকে অবহিত করে। হাবিবুল্লাহ রায়হান অভিযোগ করে বলেন, ‘সাদপন্থী’ নামে পরিচিত একটি কুচক্রী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই খুরুজের জোড়কে ইজতেমা হিসেবে প্রচার করে বিভ্রান্তি সৃষ্টি করছে। এমনকি তারা একই স্থানে ইজতেমা আয়োজনের দাবিও তুলছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন ও উসকানিমূলক।
তিনি আরও বলেন, অতীতে প্রশাসনিক সিদ্ধান্ত অমান্য করে ওই পক্ষ একাধিকবার সহিংসতার আশ্রয় নিয়েছে। ২০১৮ সালের ১ ডিসেম্বর ইজতেমা মাঠের প্রস্তুতিকাজে নিয়োজিত তাবলীগের সাথিদের ওপর হামলায় প্রায় পাঁচ হাজার সাথি আহত হন। এছাড়া ২০২৪ সালের ১৭ ডিসেম্বর দিবাগত রাতে পুনরায় হামলার ঘটনায় চারজন সাথি শহীদ হন এবং শতাধিক সাথি আহত হন। তার দাবি, এসব ন্যাক্কারজনক ঘটনার মাধ্যমে সংশ্লিষ্ট পক্ষ নৈতিক ও নীতিগতভাবে ইজতেমা ময়দানে কোনো ধরনের জোড় বা ইজতেমা আয়োজনের অধিকার হারিয়েছে। তিনি উল্লেখ করেন, ৫৮তম বিশ্ব ইজতেমার আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে স্পষ্টভাবে বলা হয়েছিল যে, সাদপন্থীরা নির্ধারিত সময়ে ইজতেমা করতে পারবে, তবে পরবর্তী বছরগুলোতে তারা টঙ্গীর ইজতেমা ময়দানে কোনো ধরনের ইজতেমা বা তাবলীগী কার্যক্রম পরিচালনা করতে পারবে না।
নির্ধারিত শর্ত পূরণের সাপেক্ষেই তারা ওই সময়ের ইজতেমা সম্পন্ন করে, যা দেশবাসী প্রত্যক্ষ করেছে। পরবর্তীতে চলতি বছরে বিভাগীয় পর্যায়ে তাদের কার্যক্রম পরিচালনা করলেও, সম্প্রতি আবার ইজতেমা ময়দানকে কেন্দ্র করে ষড়যন্ত্রমূলক তৎপরতায় লিপ্ত হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
এ ধরনের কর্মকাণ্ড দেশের শান্তিপূর্ণ ধর্মীয় পরিবেশ, জননিরাপত্তা ও জাতীয় স্থিতিশীলতার জন্য হুমকি সৃষ্টি করছে বলেও মন্তব্য করেন তাবলীগ জামাত বাংলাদেশ (শুরায়ী নেজাম)-এর মিডিয়ার সমন্বয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি