1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

টঙ্গীতে তরুণীর রহস্যজনক মৃত্যু: শ্বশুরবাড়ির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, থানায় অভিযোগ দায়ের

Reporter Name
  • প্রকাশের সময় : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ১৮৩ বার দেখা হয়েছে

টঙ্গীতে তরুণীর রহস্যজনক মৃত্যু: শ্বশুরবাড়ির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, থানায় অভিযোগ দায়ের

মোঃ পাপেল মিয়াঃ
গাজীপুরের টঙ্গী পূর্ব থানার পশ্চিম আরিচপুর এলাকায় এক তরুণীর রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত্যুর পেছনে শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতনের অভিযোগ তুলেছেন নিহতের পরিবার।

নিহত তরুণীর নাম মিতু (১৮)। চার বছর আগে জোরপূর্বক তার বিয়ে হয় আল-আমিন (৩৫) নামে এক ব্যক্তির সঙ্গে, যার আগেও এক স্ত্রী ও সন্তান রয়েছে বলে জানা গেছে।

নিহতের বাবা চাঁন মিয়া জানান, বিয়ের পর থেকেই মিতুকে তার স্বামী আল-আমিন ও প্রথম স্ত্রী শাহীনা (২৬) যৌথভাবে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিল। বারবার যৌতুকের জন্য চাপ দেওয়া হতো। “মেয়ের শান্তির জন্য একাধিকবার টাকা-পয়সা দিয়েছি, কিন্তু অত্যাচার থামেনি,” বলেন চাঁন মিয়া।

চাঁন মিয়ার অভিযোগ, আল-আমিন, শাহীনা ও তাদের ঘনিষ্ঠ আত্মীয় শাহীনা এবং সোহেল (২৫) – যাদের বাড়ি টঙ্গীর ব্যাংকের মাঠ এলাকায় – নিয়মিত মিতুর ওপর নির্যাতন চালাতেন। একপর্যায়ে অতিরিক্ত নির্যাতনের ফলে মিতু অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসা করালে রক্তে ইনফেকশন, ডায়াবেটিসসহ একাধিক জটিল রোগ ধরা পড়ে। দীর্ঘ চিকিৎসার পর গত ২৩ জুন ২০২৫ তারিখে তিনি মৃত্যুবরণ করেন।

মেয়ের মৃত্যুর পরও নিরাপত্তাহীনতায় ভুগছেন জানিয়ে চাঁন মিয়া বলেন, “অভিযুক্তরা হুমকি দিয়েছে, কেউ আইনি পদক্ষেপ নিলে আমাদের মেরে ফেলা হবে।” এই ভয়ে এতদিন মামলা করতে পারেননি তিনি।

বর্তমানে পরিস্থিতি কিছুটা অনুকূলে আসায় তিনি টঙ্গী পূর্ব থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। স্থানীয়রা সঠিক তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি