1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

টঙ্গীতে ড্রেসম্যান ফ্যাশন ওয়্যার লিমিটেড কারখানায় ছুটি ঘোষণা অসুস্থদে ভর্তি

Reporter Name
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ৭৩ বার দেখা হয়েছে

টঙ্গীতে ড্রেসম্যান ফ্যাশন ওয়্যার লিমিটেড কারখানায় ছুটি ঘোষণা অসুস্থদে ভর্তি

মোঃ পলাশ সরকার:

গাজীপুর মহানগের টঙ্গীতে ফের একটি পোশাক কারখানায় শ্বাসকষ্ট, বমি ও খিচুনি’ সমস্যায় অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। তাদের উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেছে কারখানা কর্তৃপক্ষ। সোমবার (২৬ জানুয়ারি) সকালে টঙ্গীর ফাইসন্স রোড এলাকায় অবস্থিত ড্রেসম্যান ফ্যাশন ওয়্যার লিমিটেড নামক কারখানায় এই ঘটনা ঘটে। অসুস্থদের মধ্যে রেশমা (৩৫), শিল্পী (১৯), শাহীনা (৩০), রোজিনা (৩৩), নাছিমা (৪৫), ফুলি (৩০), সুমাইয়া (১৯), আফছানা (২৫), শাহীনা (৩৫), পারভীন (৩৯), লাবনী (২৫), শ্যামলী (৩২), শিফা (১৮), শিল্পী (২৫), সুইটি (৫০), মালেকা (২০), রোজিনা (২৫), মুক্তা (৩৮), মাহাবুব (৩০), আলেয়া (৪৫), আব্দুর রশিদ (৭০), যমুনা (১৮), ফেরদৌসি (৩৫) ও সুরুজ মিয়াসহ অর্ধশতাধিক শ্রমিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ২১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কারখানার শ্রমিকরা জানিয়েছেন, প্রতিদিনের মতো সকাল থেকে কাজ শুরু করেছিলেন তারা। সকাল ৯টার দিকে হঠাৎ করে কারখানায় তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। এরপর শ্রমিকরা ক্রমাগত শ্বাসকষ্ট, বমি ও খিচুনিতে অসুস্থ হয়ে পড়েন। কিছু খনের মধ্যে বিভিন্ন ফ্লোরের প্রায় অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। ড্রেসম্যান কারখানার প্রশাসনিক কর্মকর্তা আব্দুর রহমান রিপন বলেন, শ্রমিকরা কেন অসুস্থ হয়েছেন তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে আজকের মতো কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা.নাফিয়া শারমিন বলেন, হাসপাতালে আসা বেশির ভাগ শ্রমিক শ্বাসকষ্টজনিত কারণে অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে কিছু শ্রমিক প্যানিক এটাকও করেছেন। অসুস্থ শ্রমিকদের চিকিৎসা চলছে। অনেকের বমি ও খিচুনি হওয়ারও ঘটনা ঘটেছে।
শিল্প পুলিশের টঙ্গী জোনের পরিদর্শক আজাদ রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কেন এমন ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। কারখানাটি আজকের মতো বন্ধ ঘোষণা করা হয়েছে।।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি