1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

টঙ্গীতে কৃষকদল সভাপতি আব্বাস আলী কে গুরুতর যখম।

Reporter Name
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৬৫ বার দেখা হয়েছে

টঙ্গীতে কৃষকদল সভাপতি আব্বাস আলী কে গুরুতর যখম।

পলাশ সরকার ঃ গাজীপুরের টঙ্গী উপজেলায় খেয়াঘাটে চাঁদাবাজি ও মাদক কারবার বন্ধ করতে গিয়ে মারধরের শিকার হয়েছেন টঙ্গী পশ্চিম থানা কৃষক দলের সভাপতি আব্বাস আলী (৫৪) এ ঘটনায় গুরুতর আহত হয়ে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ।

বুধবার (২৫ মার্চ) বিকালে উপজেলার খেয়াঘাটে এ মারধরের ঘটনা ঘটে।

আহত আব্বাস আলী টঙ্গী পশ্চিম থানাধীন পরাণ মন্ডলের টেক এলাকার মৃত সহর আলীর ছেলে। তিনি টঙ্গী পশ্চিম থানা কৃষক দলের সভাপতি।

এ বিষয়ে আব্বাস আলী জানান, দীর্ঘদিন যাবত পরাণ মন্ডলের টেক এলাকায় খেয়াঘাটে চাঁদাবাজি ও মাদক কারবার করছিল একদল দুষ্কৃতকারী। এসব চাঁদাবাজি ও মাদক কারবারের বিরুদ্ধে তিনি প্রতিবাদ করে আসছিল। বুধবার আসরের নামাজের পর স্থানীয় নামধারী যুবদল নেতা মমিন চিশতীর নেতৃত্বে ১০-১৫ জন সন্ত্রাসী তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা তাকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি মারধর করে। এতে তিনি ডান হাত, বুক, পিঠে ও দুই পায়ে গুরুতর আহত হন। পরে তার ডাক চিৎকারে স্বজনরা এসে তাকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসানউল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন।

শহীদ আহসানউল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক নাফিস মজিদ বলেন, ‘‘ভুক্তভোগী রোগীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। কিছু স্থানে আঘাত গুরুতর মনে হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করার পরামর্শ দেওয়া হয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত মমিন চিশতীর সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

গাজীপুর মহানগর কৃষক দলের আহ্বায়ক আতাউর রহমান বলেন, ‘‘সন্ত্রাসীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না। স্থানীয় নেতৃবৃন্দের সাথে আলোচনা করে এসব সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’’

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান বলেন, ‘‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি