1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চতুর্থ প্রতিষ্ঠা বার্সিকী ও সেরা রিপোর্টার অ্যাওয়ার্ড ২৪ অনুষ্ঠিত

Reporter Name
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ১৭৮ বার দেখা হয়েছে

জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চতুর্থ প্রতিষ্ঠা বার্সিকী ও সেরা রিপোর্টার অ্যাওয়ার্ড ২৪ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :-

রোববার (১২ জানুয়ারী) গাজীপুর মহানগরীর গাছা থানাধীন মোল্লা কনভেনশন সেন্টারে জমকালো আয়োজনের মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়ে গেলো জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী ও বেস্ট রিপোর্টার অ্যাওয়ার্ড ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৪। জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ গাজী মামুনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মোঃ ইব্রাহীম খলিল, সদস্য আর কে রেজার সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার, প্রধান অতিথির বক্তব্যে শওকত হোসেন সরকার বলেন সাংবাদিকরা দেশের চতুর্থ স্তম্ভ, জাতির বিবেক, জাতির মেরুদণ্ড, সাংবাদিকদের মাধ্যমে সারা বিশ্বের সংবাদ আমরা জানতে পারি তাই সাংবাদিকদের সাথে আমি সবসময় আছি থাকবো, আপনারা যদি সঠিক ও সত্য তথ্য প্রমাণ দিয়ে নিউজ করেন আর যদি সেই নিউজে আমার বিরুদ্ধে হয় তবুও আপনারা সেই সংবাদ প্রকাশ করতে ভয় পাবেন না।

এবিষয়ে আমি আপনাদের সর্বাত্বক সহযোগিতা করবো, জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতির বক্তব্যের উত্তরে তিনি বলেন আমি গাজীপুর মহানগর বিএনপির সভাপতি থাকি বা না থাকি বিএনপি সরকার ক্ষমতায় আসলে আপনাদের সংগঠনের যে দাবি তা পূরণ করবো ইনশাআল্লাহ। তিনি আরো বলেন বিগত স্বৈরাচার সরকার ক্ষমতায় থাকাকালীন আমাদের কোন সংবাদ প্রচার করতো না কোন মিডিয়ায়। বর্তমান বিএনপির কার্ক্রমের উপরে অনেকেই সংবাদ করছেন।

তিনি গার্মেন্টস জুট ব্যবসা নিয়ে বলেন কেউ না কেউ তো জুট ব্যবসা করবেই, তবে সেই ব্যবসা নিয়ে কোন রকম মারামারি হানাহানি, জবরদস্তি করলে তার বিরুদ্ধে অবশ্যই সংবাদ প্রকাশ করবেন এবং বিএনপি থেকেও তাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আপনারা একটা কথা মাথায় রাখবেন আপনারা এমন কোন মিথ্যা সংবাদ প্রকাশ করবেন না যা দ্বারা একজন ব্যক্তি বা একটি পরিবারের ক্ষতি হয়। সবসময় সত্য প্রকাশ করবেন।

জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী ও বেস্ট রিপোর্টার অ্যাওয়ার্ডে অনুসন্ধানী টেলিভিশন রিপোর্টার ক্যাটাগরিতে প্রথম হয়েছেন মাছরাঙ্গা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মাজহার মিলন, দ্বিতীয় হয়েছেন এশিয়ান টেলিভিশনের অপরাধ খোঁজ প্রোগ্রামের রিপোর্টার উল্লাস মর্তুজা, তৃতীয় হয়েছেন আরটিভির নেত্রকোনা প্রতিনিধি খান রাসেল, সংগঠন থেকে বেস্ট অনুসন্ধানী টেলিভিশন রিপোর্টার ক্যাটাগরিতে প্রথম হয়েছেন এশিয়ান ইনকোয়ারি এশিয়ান টিভি রিপোর্টার মোঃ নজরুল ইসলাম, দ্বিতীয় হয়েছেন আনন্দ টিভি গাজীপুর প্রতিনিধি মোঃ শাকিল হোসেন, চ্যানেল এস এর গাছা প্রতিনিধি আর, কে, রেজা।

প্রিন্ট মিডিয়া বেস্ট অনুসন্ধানী রিপোর্টার ক্যাটাগরিতে  আমার প্রাণের বাংলাদেশ স্টাফ রিপোর্টার মোঃ ইমরান হোসেন,  দৈনিক জনবাণী গাজীপুর প্রতিনিধি মোঃ নাশিদ আহমেদ তুষার,  দৈনিক ভোরের আলোর, স্টাফ রিপোর্টার মোঃ রফিকুল ইসলাম মোল্লা, সংগঠন থেকে প্রিন্ট মিডিয়া বেস্ট রিপোর্টার অ্যাওয়ার্ডে  দৈনিক এই বাংলা গাজীপুর প্রতিনিধি মোঃ নাসির উদ্দিন,  আমাদের সংবাদ এর স্টাফ রিপোর্টার মোঃ জুলফিকার আলী জুয়েল, দৈনিক নওয়াপাড়া মফস্বল সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক রাজু।

অনলাইন অনুসন্ধানী বেস্ট রিপোর্টার অ্যাওয়ার্ডে  খবর প্রতিদিন এর ক্রাইম রিপোর্টার মোঃ সামছুদ্দিন জুয়েল,  নিউজ২১ টঙ্গী প্রতিনিধি মোঁ নুরুজ্জামান শেখ, সম্মাননা স্মারক প্রদান করা হয় প্রধান অতিথি, বিশেষ অতিথিসহ গুণিজনদের ও গণমাধ্যমকর্মীদের। এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, ক্যাপ্টেন হারুনুর রশিদ চৌধুরী, গ্রামীণ মানব কল্যাণ এর চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন, দৈনিক এই বাংলা বিশেষ প্রতিনিধি গুলনাহার বেগম, স্টাফ রিপোর্টার আতিয়ার রহমকন ফারুক, দৈনিক ভোরের আলো ভারপ্রাপ্ত সম্পাদক শাহজাহান খান, দৈনিক ভোরের আলো বার্তা সম্পাদক বিপ্লব বৈরাগী, টঙ্গী প্রেসক্লাবে সাধারণ সম্পাদক কালিমুল্লাহ, দৈনিক আমার বার্তা ও সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক নজমুল হক, জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সকল সদস্য বৃন্দ ইলেক্ট্রোনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি