1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

জামায়াতের হাতেই বাংলাদেশ নিরাপদ—খায়রুল হাসান

Reporter Name
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ৬০ বার দেখা হয়েছে

জামায়াতের হাতেই বাংলাদেশ নিরাপদ—খায়রুল হাসান

খসরু মৃধা

গাজীপুর-৫ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মো. খায়রুল হাসান বলেছেন, যারা আমাকে ভোট দেবে তারা যেমন নিরাপদ থাকবে, যারা দেবে না তারাও ঠিক তেমনই নিরাপদ থাকবে, শান্তি, নিরাপত্তা ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার এমন অঙ্গীকার ও জামায়াতের হাতেই আগামীর বাংলাদেশ নিরাপদ এমন মন্তব্য করেছেন।

শুক্রবার সকালে পূবাইল আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে আয়োজিত কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন।

“চলো একসাথে গড়ি গাজীপুর-৫ এই স্লোগানে পূবাইল থানা জামায়াতের উদ্যোগে অনুষ্ঠিত কর্মী সমাবেশে জনতার ঢল নামলে পুরো এলাকা রূপ নেয় জনস্রোতে।

কর্মী সভায় পূবাইল থানা জামায়াতের আমীর আশরাফ আলী কাজলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মো. মঞ্জুরুল করিম ভূইয়া ও সঞ্চালনায় ছিলেন নায়েবে আমীর এ্যাডভোকেট শামীম মৃধা।

প্রধান আলোচক খায়রুল হাসান তার বক্তব্যে বলেন, জামায়াত নিছক রাজনৈতিক দল নয়, ইনসাফ প্রতিষ্ঠাই আমাদের প্রধান লক্ষ্য। রাষ্ট্রীয় ক্ষমতা না থাকলেও জনকল্যাণে আমরা অতীতেও কাজ করেছি, এখনো করছি, ভবিষ্যতেও করবো ইনশাআল্লাহ। তিনি দাবি করেন—জামায়াতের মন্ত্রীরা অতীতে দুর্নীতিমুক্ত প্রশাসনের নজির স্থাপন করেছিলেন।

গাজীপুর-৫ এর করুণ অবকাঠামোগত বাস্তবতা তুলে ধরে তিনি আরও বলেন, আমি নিজে ৫৭টি গ্রাম ঘুরেছি।রাস্তাঘাটের অবস্থা ভয়াবহ। ক্ষমতায় গেলে মানুষকে বলার সুযোগ না দিয়েই উন্নয়ন করে দেখাবো।

তিনি আরও বলেন, দূরপাল্লার মানুষদের জন্য ব্যস্ত সড়ক দ্রুতগামী হলেও স্থানীয়রা ঘন্টার পর ঘন্টা জ্যামে আটকে থাকে এ অভিযোগ তুলে তিনি জানান, সড়কটি ফোরলেন করার দাবিতে তাদের মানববন্ধন ও আন্দোলন চলমান।
সম্মেলনে মহানগর, জেলা ও ওয়ার্ড পর্যায়ের নেতারা বক্তব্য দেন। পুরো অনুষ্ঠানজুড়ে কর্মীদের উদ্দেশে বারবার উচ্চারিত হয়েছে,দুর্নীতি-চাঁদাবাজি-সন্ত্রাসমুক্ত গাজীপুর-৫ গড়তে আমরা প্রস্তুত।
সবশেষে এমপি প্রার্থী খায়রুল হাসানের দৃঢ় কণ্ঠে উচ্চারিত এই বার্তা উপস্থিত জনতার মাঝে নতুন উদ্দীপনা ছড়ায়
ভয় করিনা দাপটে, জবাব দেব বেলটে জামায়াতের হাতেই নিরাপদ আগামী বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি