1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

জাকির সরকারের হুমকি: পূবাইলে জামায়াতের ব্যানারে বাধার অভিযোগ

Reporter Name
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ৮৯ বার দেখা হয়েছে

জাকির সরকারের হুমকি: পূবাইলে জামায়াতের ব্যানারে বাধার অভিযোগ

জহিরুল ইসলাম হামিদ ঃ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-৫ আসনের নির্বাচনী মাঠে আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। গাজীপুর মহানগরের ৪২ নম্বর ওয়ার্ডের বিন্দান এলাকায় জামায়াতে ইসলামীর প্রার্থী খায়রুল হাসানের নির্বাচনী ব্যানার লাগাতে গিয়ে বিএনপি নেতা জাকির সরকার ও তার দলবলের নেতৃত্বে বাধা, হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘিরে পুরো পূবাইল এলাকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) বিকাল ৩টা থেকে ৪টার মধ্যে ব্যানার লাগানোর সময় বিএনপির পূবাইল থানা যুগ্ম সাধারণ সম্পাদক জাকির সরকার ও তার অনুসারীরা এসে বাধা দেন বলে অভিযোগ করেন জামায়াত নেতাকর্মীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যানার লাগাতে আসা কর্মীদের উদ্দেশে বলা হয়— “এই এলাকা জাকির জমিদারের এলাকা, উলুখোলা ছাড়া এখানে কোনো ব্যানার লাগানো যাবে না।”

জামায়াত নেতা জুয়েলসহ স্থানীয় নেতারা অভিযোগ করেন, পূবাইল থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক জাকির হোসেন সরকার অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং বিন্দান এলাকায় জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের কোনো প্রচার চলবে না বলে হুমকি দেন। এমনকি ব্যানার লাগালে “পিঠের চামড়া তুলে নেওয়া হবে” এমন ভয়ংকর ভাষায় ভয় দেখানো হয় বলেও অভিযোগ রয়েছে।

ঘটনার প্রতিক্রিয়ায় জামায়াতে ইসলামীর পূবাইল থানা নায়েবে আমির অ্যাডভোকেট শামীম মৃধা বলেন,
“বিন্দান কেন্দ্র বিএনপি নেতা জাকির সরকার কার্যত দখল করে রাখতে চায়, যাতে নির্বাচনের ফল তাদের পক্ষে যায়। এটি নব্য ফ্যাসিবাদেরই বহিঃপ্রকাশ। আমরা নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দেব এবং কেন্দ্র পাহারা দিয়ে জনগণের ভোটাধিকার রক্ষা করব।”

তবে অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতা জাকির সরকার বলেন,
“আমি কাউকে হুমকি দেইনি, কোনো বাধাও দেইনি। শুধু বলেছি আমার বাড়ির সামনে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লার ব্যানার লাগাইও না । ব্যানার অন্য সব জায়গায় লাগাও।

এদিকে ঘটনাটি নিয়ে সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। পূবাইলের বাজার, চায়ের দোকান ও গ্রাম্য আড্ডায় ভোটাররা প্রকাশ্যে বলছেন, দীর্ঘ ১৭ বছরের দমন-পীড়নের আচরণ আবারও ফিরে আসছে। অনেক ভোটারের ভাষায়, “ভয় দেখিয়ে ভোটের ফল পাল্টানো যাবে না। মানুষ এবার নির্ভয়ে ভোট দিতে চায়।”

স্থানীয়দের মতে, জামায়াতে ইসলামীর প্রচারে বাধা দিয়ে এলাকা নিয়ন্ত্রণের চেষ্টা উল্টো প্রতিক্রিয়া সৃষ্টি করছে। বরং এতে জামায়াত প্রার্থীর পক্ষে জনসমর্থন আরও সুসংহত হচ্ছে বলে মনে করছেন তারা। অনেক ভোটার বলেন, “যাকে বাধা দেওয়া হচ্ছে, মানুষ স্বাভাবিকভাবেই তার দিকেই ঝুঁকছে।”

রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন, ভোটের আগে হুমকি-ধমকি ও আধিপত্য দেখানোর রাজনীতি জনগণ ভালোভাবে নেয় না। তাদের মতে, এর প্রকৃত প্রতিফলন দেখা যাবে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনী বাস্তবতায়। শান্তিপূর্ণ নির্বাচন, রাজনৈতিক ভারসাম্য ও জুলাই বিপ্লবের চেতনাহ বাস্তবায়নে সব পক্ষের জন্যই ভয়ভীতি, হামলা ও হুমকির রাজনীতি পরিহার করাই এখন সময়ের সবচেয়ে বড় দাবি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি