1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

চট্টগ্রামের দুদক কর্মকর্তার নামে হোয়াটসঅ্যাপে টাকা দাবি, থানায় জিডি

Reporter Name
  • প্রকাশের সময় : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ৭৩ বার দেখা হয়েছে

চট্টগ্রামের দুদক কর্মকর্তার নামে হোয়াটসঅ্যাপে টাকা দাবি, থানায় জিডি

ডেক্স রিপোর্ট

চট্টগ্রামে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক কর্মকর্তার নাম ও ছবি ব্যবহার করে হোয়াটসঅ্যাপে ভুয়া পরিচয়ে অর্থ দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুদক চট্টগ্রামের উপপরিচালক সুবেল আহমেদ ডবলমুরিং থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জানা যায়, গত ২৩ ডিসেম্বর ডবলমুরিং থানায় জিডিটি করা হয়। পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করে।
এ বিষয়ে দুদক চট্টগ্রামের উপপরিচালক সুবেল আহমেদ বলেন, জিডির পর থানা পুলিশ ও কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা অভিযুক্তকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছেন। প্রাথমিকভাবে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি বর্তমানে দেশে নেই। তিনি ভারত থেকে বসে তার নাম ব্যবহার করে এসব প্রতারণামূলক কর্মকাণ্ড চালাচ্ছেন।
জিডিতে উল্লেখ করা হয়, গত ২২ ডিসেম্বর চট্টগ্রাম নগরের আগ্রাবাদে সরকারি কার্যভবন-১ এলাকায় অবস্থানকালে সুবেল আহমেদ জানতে পারেন, অজ্ঞাত এক ব্যক্তি তার নাম ও ছবি ব্যবহার করে একটি হোয়াটসঅ্যাপ প্রোফাইল খুলেছে। ভুয়া ওই প্রোফাইলে ভিন্ন একটি মোবাইল নম্বর ও ই-মেইল ব্যবহার করা হচ্ছে, যা তার ব্যক্তিগত নয়। ওই পরিচয় ব্যবহার করে নিজেকে দুদকের উপপরিচালক পরিচয় দিয়ে চট্টগ্রাম কাস্টমস ও বন্দর এলাকার বিভিন্ন ব্যক্তির কাছে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে অর্থ দাবি করা হচ্ছে।
সুবেল আহমেদ আরও বলেন, এ প্রতারণামূলক কর্মকাণ্ডের সঙ্গে তার কোনো ধরনের সম্পৃক্ততা নেই। তার নাম ও ছবি ব্যবহার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, যা তার সামাজিক ও ব্যক্তিগত সম্মানহানির কারণ হয়ে দাঁড়িয়েছে।
পুলিশ সূত্র জানায়, জিডির ভিত্তিতে বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। সংশ্লিষ্ট মোবাইল নম্বর, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এবং অনলাইন কার্যক্রমের তথ্য যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি