1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

ঘাটাইলের আওয়ামী লীগের দোসর তোয়াজ, ফার্মেসির আড়ালে কোটি টাকার মাদক বাণিজ্য

Reporter Name
  • প্রকাশের সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০২ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার:

টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ তোয়াজকে ঘিরে এলাকায় তীব্র ক্ষোভ বিরাজ করছে। অভিযোগ উঠেছে, তিনি দীর্ঘদিন ধরে ফার্মেসি ব্যবসার আড়ালে মাদক বিক্রি করে আসছেন। বহুবার ধরা পড়লেও রাজনৈতিক প্রভাব খাটিয়ে বারবার ছাড়া পেয়েছেন। এলাকাবাসীর দাবি—তোয়াজ এখন একটি শক্তিশালী সিন্ডিকেটের অংশ, যারা থানার কিছু অসাধু কর্মকর্তাদের ম্যানেজ করে ব্যবসা নির্বিঘ্নে চালিয়ে যাচ্ছে।
অভিযোগকারীদের মতে, তোয়াজ মাদক ও নকল ওষুধ বিক্রির পাশাপাশি নানা দুর্নীতি ও অনিয়মের সঙ্গেও জড়িত। স্বল্প সময়ে বিপুল সম্পদ অর্জন করেছে সে। কিভাবে একজন স্বল্প আয়ের ফার্মেসি ব্যবসায়ী লক্ষ লক্ষ টাকার মালিক হলো, তা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী।
একজন অভিযোগকারী জানান, “৫ আগস্টের পর থেকে আমি নিরাপত্তার কারণে পালিয়ে আছি। আমি নিজে ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলাম, মাঝে মাঝে এলাকায় যাই, কিন্তু তোয়াজ ও তার সিন্ডিকেটের ভয়ঙ্কর প্রভাব দেখেছি।” আরেকজন স্থানীয় শিক্ষক বলেন, “ফার্মেসির আড়ালে বছরের পর বছর মাদক ব্যবসা চলছে। ধরা পড়লেও রাজনৈতিক প্রভাবের কারণে ছাড়া পেয়ে যায়।”
এলাকাবাসীর অভিযোগ, তোয়াজ শুধু মাদক ব্যবসা নয়—নকল ওষুধ বিক্রি, মেয়াদোত্তীর্ণ ঔষধ সরবরাহ, জমি দখল এবং রাজনৈতিক পরিচয় ব্যবহার করে অবৈধ সম্পদ অর্জনসহ নানান অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। তবুও প্রশাসন নীরব ভূমিকা পালন করছে।
এ কারণে সাধারণ মানুষ প্রশ্ন তুলছে, রাজনৈতিক ছত্রছায়া ও থানার একটি অংশের যোগসাজশে তোয়াজের অপরাধমূলক কার্যক্রম কেন বন্ধ হচ্ছে না? এলাকাবাসীর দাবি, অবিলম্বে তার বিরুদ্ধে তদন্ত শুরু করে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি